By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
মাগুরাশীর্ষ খবর/ তাজা খবর

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

Last updated: 2025/05/17 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড এবং দুই ছেলে ও স্ত্রীকে খালাস ঘোষণা করা হয়েছে। এটি দেশের দ্রুততম রায়ের মধ্যে দ্বিতীয়।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।
আলোচিত এ মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করেন আদালত। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল ৯ টায় রায় ঘোষণা শুরু হয়।
এদিকে এ মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আছিয়ার মা আয়েশা বেগম। তিনি বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য তিনজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ রায় নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কিনা।
এদিকে এই রায় শোনার জন্য সকাল থেকেই মাগুরা চিফ জুডিশিয়াল আদালতে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন।
এর আগে গত ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা দু’জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া।
এরও আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার ৮ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত ৪ আসামিই পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের উপস্থিতিতেই চলে বিচারিক কার্যক্রম।
মামলাটির তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত ১৩ এপ্রিল আদালতে চার্জশিট জমা দিলে ২০ এপ্রিল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে চার্জ গঠনের জন্য ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। চার্জ গঠনের পর ২৭ এপ্রিল থেকে শুরু হয় মামলাটির সাক্ষ্যগ্রহণ; শেষ হলো ৭ মে বুধবার ঢাকা মেডিকেলের দুই ডাক্তারের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে।
এদিকে মামলার বিচারকার্য চলাকালে অভিযুক্ত মূল আসামি হিটু শেখ আদালতে যাওয়া-আসার পথে উপস্থিত সাংবাদিকদের দেখে প্রতিদিনই নিজেদের নির্দোষ দাবি করে শিশুটির বোন হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান। অথচ, এ ঘটনায় একাই জড়িত বলে গত ১৫ মার্চ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে ৬ মার্চ শিশুটির ধর্ষণের ঘটনার খবর প্রচার হলে মাগুরাসহ সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সড়ক অবরোধ, থানা ও আদালত ঘেরাও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধীর শাস্তি দাবি করেন সর্বস্তরের মানুষ। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।
সরকারের পক্ষ থেকেও মামলাটিকে অধিক গুরুত্ব দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়িত্বরত সরকার পক্ষের আইনজীবীকে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটার অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আসামিপক্ষে সোহেল আহমেদ নামে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় মিশ্র ফলের বাগান ও কৃষি খামারের সংখ্যা বাড়ছে
Next Article ডুমুরিয়ায় ট্যাংকলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?