By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শীতে মুগ্ধতা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > শীতে মুগ্ধতা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

শীতে মুগ্ধতা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল

Last updated: 2023/01/18 at 11:05 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : চলছে মাঘ মাস। আজ বাংলা মাসের ৪ তারিখ। বাতাসে এখন শীতের তীব্র আবেশ।  ফাল্গুন আসতে বাকি বেশ কয়েকদিন। এরই মধ্যে নগরীর কিছুকিছু গাছে স্বর্ণালি শোভা ছড়াচ্ছে আমের মুকুল। গাছের ডালে থরে থরে ঝুলছে মুকুল। আম গাছে চোখ পড়লেই দেখা যাবে মুকুলে ছেয়ে আছে অসংখ্য আমগাছ। এভাবে ফাগুনের আগেই গাছে গাছে প্রস্ফুটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে হালকা স্বর্ণালী আভা। আমচাষি ও বাগান মালিকরা বলছেন, মাঘের মাঝামাঝিতে গাছে মুকুল দেখে তারা বুঝেছেন আমের মওসুম এসে গেছে। বাগানের গাছগুলোর যত্ন নিতে পরিশ্রম শুরু করে দিয়েছেন। ভাল ফলনের আশায় জোরে শোরেবাগান পরিচর্যায় ব্যস্ত তারা। নগরী ও জেলার বিভিন্ন এলাকাজুড়ে এখনও শীতের আমেজ বিরাজ করলেও আগাম জাতের আমগাছে মুকুল আসতে শুরু করেছে। এবার তীব্র শীতের শেষে বসন্ত আসবে। তার আগে গাছে গাছে ফুৃটছে নানান রঙের ফুল। আমগাছের শাখাগুলো ভরা উজ্জল সোনালী মুকুল যেনআকাশের বুকে ডানা মেলে দিয়েছে। দালানে ঠাসা এই স্বল্পবৃক্ষের  খুলনা শহরে মুকুলে ছেয়ে যাওয়া আমগাছগুলো আলাদা শোভা ছড়িয়েছে। নগরীর খালিশপুর এলাকার বেসরকারী একটি কোচিং সেন্টারের সামনে আমের মুকুল শোভা ছড়াচ্ছে। শহর জুড়ে সবচেয়ে বেশি আমের মুকুল দেখা গেছে, নিরালা,শেরে বাংলা রোড, খানজাহান আলী রোড, মুজগুন্নি, খালিশপুর ও দৌলতপুর এলাকার গাছগুলোতে। কোন কোন গাছে আমের মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট আমগুটি। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসান ইবনে আমিন  বলেন, বেশ কিছু এলাকায় গাছে গাছে ফুটেছে ফুল, আগাম মুকুলে ছেয়ে গেছে আমগাছ। কোনো কোনো গাছে আমের মুকুল থেকে বেরিয়ে এসেছে ছোট ছোট আম। আবহাওয়া পরিবর্তন অর্থ্যাৎ যে আবহাওয়াটা  আমের মুকুল হওয়ার জন্য দরকার সেটা আগেই পেয়েছে। সেজন্য আমের মুকুল এসেছে। এছাড়া আগাম জাতের গাছে আগাম মুকুল আসে। তিনি আরো বলেন, ডুমুরিয়ায় ছোট বড় মিলে প্রায় ৪০০ হেক্টর জমিতে আম বাগানে বিভিন্ন প্রকারের আম রয়েছে। তবে দিন দিন লাভের কারনে বাগান ও আম গাছ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা। দৌলতপুর এলাকার আমচাষি মোঃ শফিকুল সরদার বলেন, পুরোপুরি সকল গাছে মুকুল আসেনি। কয়েকদিনের মধ্যেই মুকুল আসবে। তবে তীব্র শীতে যেসব গাছে মুকুল এসেছে, তা থেকে ফল হবে কিনা এ নিয়ে শংকায় আছি।এছাড়া শহরের বাইরে পাইকগাছা, রূপসা, দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, ফুলতলা,তোরোখাদা ও দিঘলিয়া উপজেলায় শোভা ছড়াচ্ছে আমের মুকুল। শীতের হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাওয়া সোনাঝরা মুকুল মন ভালো করে দেয় নগরবাসীর। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্তি উপ-পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, কিছু গাছে আমের মুকুল এসেছে । শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্থ হয় না। মূল ক্ষতি করে কুয়াশা। এ কারনে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্চায়  গুরুত্ব ও পরামর্শ দেওয়া হচ্ছে। কুয়াশার কারনে এক ধরনের ফাঙ্গাসের সৃষ্টি হয়। তাতে মুকুল ক্ষতিগ্রস্থ হয়। তাই নিয়মিত স্প্রে করতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার পাঠদান
Next Article রূপসায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
খুলনামহানগর

শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?