By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শীর্ষস্থান ফিরে পেল রাজস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > শীর্ষস্থান ফিরে পেল রাজস্থান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

শীর্ষস্থান ফিরে পেল রাজস্থান

Last updated: 2023/04/29 at 10:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শুরুর আগে শীর্ষে থাকা চেন্নাইয়ের সামনে সুযোগ ছিল নিজেদের অবস্থান পোক্ত করার। রাজস্থান নামে হারানো শীর্ষস্থান ফিরে পেতে। দুই টপারের লড়াইটা হয়েছে উপভোগ্য। রোমাঞ্চকর ম্যাচে চেন্নাইকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেল রাজস্থান রয়্যালস।

আইপিএলে বৃহস্পতিবার মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে চেন্নাইকে ৩২ রানে হারিয়েছে রাজস্থান।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে রাজস্থান। জবাবে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭০ রানে চেন্নাই।

ঘরের মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে এতটুকু কার্পণ্য করেননি দুই ওপেনার যশভী জাইসওয়াল ও জস বাটলার। ওপেনিংয়ে দুজনের ব্যাট থেকে আসে ৮৬ রান। ২১ বলে ২৭ রান করে রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন বাটলার। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন স্যামসন। ১৭ বলে ১৭ রান করা রাজস্থান অধিনায়ককে সাজঘরে ফেরান তুষার দেশপান্ডে। দ্রুত ফিরে যান সিমরন হেটমায়ারও (৮)। তবে একপ্রান্তে ওপেনার জাইসওয়াল এবং আরেক দিকে ধ্রুব জুরেলের জড়ে বড় সংগ্রহের দিকেই এগোয় রাজস্থান। আউট হওয়ার আগে ৮ চার ও ৪ ছয়ে ৪৩ বলে ৭৭ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন জাইসওয়াল। জুরেলের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৪ রানের ঝড়। আর শেষদিকে দেবদূত পাড়িক্কালের ১৩ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিওতে স্কোরবোর্ডে রাজস্থান জমা করে ২০২ রান।

চেন্নাইয়ের পক্ষে ২ উইকেট পান দেশপান্ডে। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন জাদেজা ও থিকসানা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের দুই ব্যাটার মিলে ওপেনিংয়ে তোলেন ৪২ রান। ততক্ষণে ওভার শেষ ছয়টি। একদিকে রুতুরাজ গাইকোয়াড় খেলেছেন হাতখুলে, অন্য ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে মন্থর গতির ১৬ বলে ৮ রান। তাকে ফেরান অ্যাডাম জাম্পা। বিপজ্জনক হয়ে ওঠা রুতুরাজকেও নিজের শিকারেপরিণত করেন জাম্পা। ২৯ বরে ৪৭ রান করেন রুতুরাজ। ৬৯ থেকে ৭৩, চার রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। ক্রিজে এসে মঈন আলি হাল ধরতে চেয়েছিলেন। ২ চার ও ২ ছয়ে ১২ বলে ২৩ রান করে ইঙ্গিত দিচ্ছিলেন। তাকেও ফেরান জাম্পা। এতেই শেষ হয়ে যায় চেন্নাইযের শেষ আশা। শিভাম দুবের ৩৩ বলে ৫২ কিংবা জাদেজার ১৫ বলে ২৩ রান তাই শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

রাজস্থানের পক্ষে ৩ উইকেট শিকার করেন জাম্পা। রবিচন্দ্রন অশ্বিন পান ২ উইকেট।

এই জয়ে ৮ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজস্থান । সমান ৮ ম্যাচে ১০ পয়েন্ট চেন্নাইয়ের। রানরেটে পিছিয়ে রাজস্থান ও গুজরাটের পর টেবিলে তিনে অবস্থান করছে তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাঁদা না দেয়ায় বাড়ি নির্মাণ বন্ধ
Next Article পদ্মা সেতুতে ছবি তুলে সমালোচনায় নায়িকা বুবলী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?