By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল
রাজনীতি

শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

Last updated: 2025/11/16 at 2:24 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে। রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তির মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়েছে। একটি গোষ্ঠী, একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে।
তিনি বলেন, অনেক হতাশা, বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এ পরিস্থিতিতে আর বিলম্ব না করে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।
মির্জা ফখরুল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, পরিস্থিতি স্বাভাবিক নয়। দেশে নির্বাচিত সরকার না থাকলে এ সমস্যার সমাধান হবে না। তাই এখনই একটি নির্বাচিত সরকার গঠন করা দরকার।
আগামীকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, সারা দেশে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। একটি মহল এটাকে নিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
মওলানা ভাসানীর অবদান স্মরণ করে তিনি বলেন, মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং একটি কল্যাণকর রাষ্ট্র গড়ার চিন্তা করেছিলেন। কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি।
তিনি আরও বলেন, মওলানা ভাসানীর প্রতি বিএনপির একটি দায় আছে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করতে বলেছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এ ছাড়া প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও।

জন্মভূমি ডেস্ক November 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে বিশ্ব ডায়বেটিস দিবসে শোভাযাত্রা ও চিকিৎসা ক্যাম্প
Next Article আচরণবিধি মানলেই স্বচ্ছ হবে নির্বাচন: সিইসি

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
রাজনীতি

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
রাজনীতি

মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’ এর অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?