By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি

Last updated: 2024/09/02 at 9:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরো ১৪৩ রান। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ১০ উইকেট। পঞ্চম দিনে এই রান তোলা মোটেও সহজ কাজ হবে না। পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা আছে। তাতে কমে আসতে পারে দিনের মোট ওভারের সংখ্যা। সবমিলিয়ে শেষদিনে রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান।

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশেষ করে জাকির হাসান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাতে এখনও পর্যন্ত সফল এই ওপেনার। ইনিংসের বয়স ৭ ওভার, এরই মধ্যে জাকিরের ব্যাট থেকে এসেছে ২ চার আর ২ ছক্কা। সবমিলিয়ে তিনি এদিন ব্যাটিং করেছেন ১৩৪ স্ট্রাইকরেটে।

অপর প্রান্ত থেকে জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাদমান। তিনি দেখে-শুনে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছেন। দুই ওপেনারের দৃঢ়তায় জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। টাইগারদের এমন উড়ন্ত শুরুতে বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা।

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে দেখা যায় ঘনকালো মেঘ, জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দেন।

কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তখনই দিনের খেলা প্রায় ঘণ্টা দেড়েক বাকি ছিল। তবে ভারী বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে পানি জমে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরো বেশ কিছু সময় লাগবে, এ কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সীমিত আকারে খুলেছে ৫ ভারতীয় ভিসা সেন্টার
Next Article মাসুদ বিন মোমেনের নিয়োগ বা‌তিল করে প্রজ্ঞাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?