By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে খোল পেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে খোল পেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে খোল পেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন

Last updated: 2025/10/03 at 3:51 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুর্গা প্রতিমা বিসর্জ্জনের লক্ষ্যে বুধবার বিকাল থেকে বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীতে নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করতে থাকে। পরবর্তীতে প্রদক্ষিণ শেষে নদীতেই প্রতিমা বিসর্জ্জন দিয়ে শান্তি জল নিয়ে সকলে বাড়ি ফেরেন। দুর্গা প্রতিমা বিসর্জ্জন উপলক্ষে হাজার হাজার মানুষ খোলপেটুয়া নদীর দুই পাড়ে ভীড় জমাতে থাকে এবাং কয়েক শত নৌকা, ট্রলার ও কার্গোতে করে দর্শনার্থীরা নদীতে আনন্দ উল­াস করেন। বিজয়া দশমীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ থানার ওসি খান শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, প্যানের চেয়ারম্যান আব্দুল রউফ, মেম্বর মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল প্রমুখ।
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজা অর্চনা, আরতি ও সিঁন্দুর খেলায় ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) তারিখে উপজেলার বিভিন্ন স্থান হতে ইঞ্জিন চালিত ট্রলারে প্রতিমা নিয়ে মহা ধুমধামের মধ্যে দিয়ে বিসর্জন দেওয়া হয়েছে।
বিজয়া দশমীর সকালে বিভিন্ন পূজা ম-পে শুরু হয় পূজার শেষ আনুষ্ঠানিকতা। ভক্তরা মায়ের চরণে সিঁদুর, মিষ্টি ও ফুল নিবেদন করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের হয়। বাঁশি, ঢাক-ঢোল ও উলুধ্বনির মধ্য দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদী ও জলাশয়ে।
ম-পগুলোতে ছিল ভক্তদের চোখে জল আর আবেগঘন বিদায়ের দৃশ্য। নারীরা পরস্পরকে সিঁদুর পরিয়ে শুভকামনা বিনিময় করেন। তরুণ-তরুণীরা বিজয়ার প্রীতি আলিঙ্গনে মেতে ওঠেন।
প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার মহোৎসব। সর্বত্রই ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও প্রশাসনের নজরদারিতে নির্বিঘেœ সম্পন্ন হয়েছে বিসর্জন কার্যক্রম। ভক্তদের বিশ্বাস, “আসছে বছর আবার হবে”Ñ এই প্রত্যয় নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানালেন তারা।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরের নদ নদী বিলুপ্ত হওয়ার পথে
Next Article শ্যামনগরে হরিনগর বাজার টু কদমতলা সড়কের বেহাল দশা
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?