By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে গম চাষের দিকে ঝুঁকেছেন কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শ্যামনগরে গম চাষের দিকে ঝুঁকেছেন কৃষকরা
তাজা খবরযশোর

শ্যামনগরে গম চাষের দিকে ঝুঁকেছেন কৃষকরা

Last updated: 2025/01/20 at 3:39 PM
করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার উপকূল শ্যামনগর উপজেলায় গম চাষে সাফল্য অর্জন করেছে কৃষকেরা। বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে উপজেলা সদরের হায়বাতপুর গ্রামে ১৬ বিঘা জমিতে গম চাষ করেছে হায়বাতপুর সেবা সংগঠনের কৃষকেরা। কীটনাশক ব্যবহারের ফলে দিন দিন জমির গুণগতমান হারিয়ে যাচ্ছে। তাই এবারের বোরো মৌসুমে ধান চাষ না করে গম চাষ করেছে এসব কৃষকেরা।

ধান রোপণ করলে ৩০ বারের অধিক সময় সেচ দেওয়া লাগে কিন্তু গম চাষ করতে সেখানে দুবারেই যথেষ্ট। এছাড়া কীটনাশক দিতে হয় তিনবারের বেশি। অথচ গম চাষে একবারেই যথেষ্ট। ধান চাষে সার ব্যবহার করতে হয় ন্যূনতম ৪ বার সেখানে গম চাষে সার ব্যবহার করতে হয় একবার। পানি সংকটে অনেক কৃষক ধান চাষ করতে না পেরে জমি ফেলানো থাকে। কিন্তু অল্প পানিতেই গম চাষ করা যায় আবার লাভের অংশ কম নয়।

সেবা সংগঠনের সভাপতি ও চ্যানেল আই কৃষি পদকপ্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘বিগত দিনে পানির অভাবে আমরা যেখানে গম চাষ করেছি সেখানে পতিত অবস্থায় থাকতো। আমরা জমির মালিকের কাছ থেকে গম চাষের জন্য ১০০০ টাকা বিঘা প্রতি দিয়ে আমরা জমি নিয়েছি এবং আমরা সাফল্য পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘অল্প সময়ে কম খরচে গম চাষ অধিক লাভবান হওয়া যায়। আমরা আশা করছি এবার বিঘা প্রতি ১০/১২ মণ গম পাবো।’

খরচের পরিমাণ জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘জমির হারিসহ বিঘা প্রতি খরচ হয়েছে ২০০০ টাকা। ১৬ বিঘা জমিতে ১৬০ থেকে ১৭০ মণ গম পাবো এবং আমরা মণপ্রতি ১০ হাজার টাকা বিক্রির আশা করছি।’ সব মিলিয়ে তারা বিঘা মণপ্রতি ৮ হাজা টাকা লভ্যাংশ অর্জন করতে পারবেন বলে জানা যায়। এবিষয়ে উপজেলা কৃষি নাজমুল হুদা বলেন, ‘গতবারের তুলনায় এবার গম চাষ হয়েছে ৫ গুণ জমিতে। গতবারে গম চাষ হয়েছিল ২ হেক্টর জমিতে আর এ বছরে গম চাষের জমির পরিমাণ ১০ হেক্টর।’

করেস্পন্ডেন্ট January 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় পাম্পগুলোতে কমছে তেলের মজুদ
Next Article খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?