By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

Last updated: 2024/08/31 at 9:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বিরোধিতা করায় এক রিক্সা চালক স্বামী তার স্ত্রী মারুফা বেগমকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে মর্মে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার রমজাননগরে এ ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
নিহত মারুফার পিতা বছির গাজী জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে মাদকাসক্ত জামাতা সাদ্দাম প্রায়ই নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলেই করা হতো নির্যাতন। এরই ধারাবাহিকতায় মারুফাকে শুক্রবার রাতেও সাদ্দাম মারপিট ও নির্যাতন করে বলে মুঠোফোনে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে মারুফাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী সাদ্দাম।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকির হোসেন বলেন, নিহতের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে সাদ্দামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার মা মাসুরা বেগম জানান, তিনি রাতে বাড়ির বাইরে ছিলেন। তবে, তার ছেলে প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন বলে তিনি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর শহরের সন্ত্রাসী জুয়েল বাহিনীর হাত থেকে মানুষ বাঁচতে চায়
Next Article হিন্দু ও মুসলমানের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই : মাওঃ আবুল কালাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?