By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে চিংড়ি ঘেরে পানি ডোকাতে উপকূল রক্ষা বাঁধে পাইপ স্থাপন!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে চিংড়ি ঘেরে পানি ডোকাতে উপকূল রক্ষা বাঁধে পাইপ স্থাপন!
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে চিংড়ি ঘেরে পানি ডোকাতে উপকূল রক্ষা বাঁধে পাইপ স্থাপন!

Last updated: 2025/11/02 at 5:58 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে নোনা পানি নেওয়ার জন্য পাইপ বসিয়েছেন এক ঘেরমালিক। এ জন্য রাতের বেলা কাটা হয়েছে উপকূল রক্ষা বাঁধ। শনিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর জেলেপাড়ায় শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা বাঁধের ৫ নম্বর পোল্ডার কাটা হয়। এতে বাধা দেওয়ায় স্থানীয় লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘেরমালিক সাজেদুর রহমান শান্ত ও জামায়াতে ইসলামীর নেতা ফজলুল হকের বিরুদ্ধে।

এলাকাবাসী জানিয়েছে, পাশের মালঞ্চ নদী থেকে থেকে সাজেদুরের চিংড়িঘেরে নোনা পানি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই বাঁধটি কাটা হয়েছে। জেলেপাড়া সংলগ্ন কদমতলা গ্রামের এশার আলীর ভাষ্য, শনিবার রাত ৯টার দিকে সাজেদুর তাঁর লোকজন নিয়ে উপকূল রক্ষা বাঁধের ওপর নির্মিত পাকা সড়ক কেটে ফেলেন। এ সময় তিনি বাঁধটির কয়েক ফুট গভীর করে নদীর পানির নেওয়ার উপযোগী করে সেখানে প্লাস্টিকের পাইপ স্থাপন বসান। এ সময় তারা কয়েকজন আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাজেদুর। তিনি বাংলাদেশজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে দাবি করে বাঁধ কাটায় বিরোধিতাকারীদের হুমকি দেন।

বিরোধিতা করতে গিয়ে হুমকির শিকার আনিছুর রহমানের ভাষ্য, বাঁধটির ওপর কার্পেটিং রাস্তা নির্মিত হয়েছিলো কয়েক বছর আগে। সম্প্রতি পিচ উঠে রাস্তার ইট বেরিয়ে এসেছে। শনিবার রাতে সেই রাস্তাসহ বাঁধ কেটে ফেলা হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি আরও খারাপ হয়ে গেলো।

আনিছুর রহমান বলেন, একই অংশের বাঁধ বারবার ভাঙনের শিকার হয়। যে কারণে এলাকাবাসী আতঙ্কে ছিল। কিন্তু সাজেদুর নিজের চিংড়িঘেরে পানি তোলার জন্য বাঁধ কেটে পাইপ স্থাপন করেছেন। এতে অন্যরাও উৎসাহিত হবে। গোটা এলাকায় ভাঙনের ঝুঁকিও বেড়েছে। তিনি প্রতিবাদ করায় সাজেদুর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক তাঁকে হুমকি দিয়েছেন।

বাধা দেওয়ায় কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন সাজেদুর রহমান। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আপেল তাঁকে বাঁধ কেটে পাইপ স্থাপনের পরামর্শ দিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতা ও মুন্সিগঞ্জ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হকের দাবি, পানির অভাবে তাদের চিংড়িঘেরে মাছ মারা যাচ্ছে। বাধ্য হয়ে সাজেদুর সেখানে একটা পাইপ স্থাপন করেছেন। তিনি কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ সময় পাইপ স্থাপনের জন্য বাঁধ কাটার বিষয়টি এড়িয়ে যেতে সুপারিশ করে বলেন, ‘আমাদের একটু সহযোগিতা করেন।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্যামনগরের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজার ভাষ্য, বাঁধের ওপর স্থাপিত অনেকগুলো পাইপ তারা অপসারণ করেন। হঠাৎ অভিযান বন্ধ হওয়ায় কেউ কেউ সুযোগ নিচ্ছে। অবশিষ্ট পাইপ অপসারিত হয়নিুএমন অজুহাত দেখিয়ে অনেকে পাইপ স্থাপন করছেন। জেলেপাড়া এলাকার বাঁধ কাটার বিষয়ে খোঁজ নেবেন।

ইউএনও দেদারুল ইসলাম বলেন, উপকূল রক্ষা বাঁধের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না। কেউ বাঁধ কেটে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

জন্মভূমি ডেস্ক November 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Next Article জেলা বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীকে পুনরায় সদস্য সচিব মনোনয়নে কয়রায় আনন্দ মিছিল

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?