By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে ‌পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে ‌পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে ‌পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত

Last updated: 2025/04/11 at 1:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের মোট ভূমির সিংহভাগ ভূমি কৃষি মৎস্যের সাথে জড়িত। একই সাথে অধিকাংশ জনগণ কৃষি ও মৎস্য কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সাম্প্রতিক সময়ে দুর্যোগের ঘনঘটা ও ধান চাষযোগ্য জমিতে লবণ পানির মৎস্ ঘের বেড়ে যাওয়ায় কৃষি জমির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। মিঠা জমি লবণাক্ত হয়ে কৃষি পণ্য ধান, আলু, পটল, শাকসবজি সহ ফল ফালাদির উৎপাদন কমে যাচ্ছে। একদিকে কৃষি পণ্য উৎপাদন হ্রাস পাচ্ছে অন্যদিকে চাষযোগ্য পানির অভাবে উপযুক্ত সু উর্বর চাষী জমি পড়ে থাকছে। ইউনিয়নের চাষিদের দীর্ঘদিনের চাওয়া—পাওয়া চাষযোগ্য মিঠা পানির অভাব দূর করা। প্রকৃত চাষীদের স্বপ্ন প্রত্যাশা পূরণে আশার আলো না দেখায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ৩৩.৪১ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নটিতে ৪৯০.৪০ একর খাস জমি আছে। অথচ পানির অভাবে ইউনিয়নের সিংহভাগ জমি দ্বিতীয় ব্লকে ধান চাষ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ফসল উৎপাদনের তথ্য অনুযায়ী দুই ফসলে জমির পরিমাণ মাত্র ১৩৭ একর এবং এক ফসলি জমির পরিমাণ ৪৯০৭ একর। বাস্তব অর্থে কৃষকদের চাওয়া পাওয়া অনুযায়ী যদি খাস জমি গুলো জলাশয় খনন পূর্বক পানির অভাব পূরণ করা যায় তাহলে কৃষি উৎপাদনে অনন্য ভূমিকা রাখবে ইউনিয়ন টি। এক ফসলি ৪৯০৭ একর জমি সহ মোট ভূমি পরিকল্পিত উপায়ে চাষাবাদের আওতায় আনতে পারলে দ্বিতীয় ব্লকে ধান চাষ উৎপাদনে মাইলফলক স্পর্শ করবে উপকূলীয় উপজেলার এ ইউনিয়ন। কৃষকসহ ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি সরকারি খাস জমিতে দীঘি বা জলাশয় খনন করলে শুকনো মৌসুমে প্রাকৃতিক বর্ষার পানি ধরে রাখার সুষম ব্যবস্থা হবে অন্যদিকে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুব্যবস্থা হবে। যা কৃষি ক্ষেত্রে আশীর্বাদ পুষ্ট হয়ে উৎপাদনের দুয়ার প্রশস্ত করবে। কৃষি ব্যবস্থা সরাসরি গ্রামীন অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাশাপাশি এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে গ্রামীণ কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে এবং উৎপাদন বাড়াতে উৎপাদন ব্যবস্থায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিয়ে আন্তরিক হবেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করছেন এলাকার সুশীল সমাজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে গাঁজাসহ গ্রেফতার ২
Next Article দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বেহাল অবস্থা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খালিশপুরে দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 seconds ago
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?