By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে পানির কলস হাতে দূরদূরান্তে ছুটছে মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে পানির কলস হাতে দূরদূরান্তে ছুটছে মানুষ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে পানির কলস হাতে দূরদূরান্তে ছুটছে মানুষ

Last updated: 2025/01/02 at 10:44 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সবকিছুর কষ্ট সহ্য হয়, কিন্তু পানির কষ্ট যে সহ্য করা যায় না। বৃষ্টির পানি শেষ হওয়ার পর থেকে পানি টানার এ কাজ শুরু, সামনের বর্ষা মৌসুম পর্যন্ত এভাবেই পানি টেনে আমাদের তেষ্টা মেটাতে হবে’—পঞ্চান্ন বছর বয়সি মৈফুল বিবি কথাটুকু শেষ করেই কলস কাঁখে সতীর্থদের সঙ্গে মিলে বাড়ির পথ ধরেন। আইলা আক্রান্ত সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের নদীর চরে দৃষ্টিনন্দন প্রকল্প পুকুর থেকে কর্দমাক্ত পানি সংগ্রহ করতেই তারা কাঠফাটা দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এসেছেন। আক্ষেপ ভরা কণ্ঠে তাদের সবারই অভিন্ন অভিযোগ ‘কত লেখালেখি হলো, কত বছর পেরিয়ে তীব্র তাবদাহ আসার আগেই গেল, কিন্তু আমাগো পানির কষ্ট দুর হলো না।’
জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শ্যামনগরের উপকূলীয় মানুষের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে বৈদ্যুতিক ফ্যানের বাতাসেও যেন আগুনের হাওয়া। অন্যদিকে বিশুদ্ধ পানির তীব্র-সংকটে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। হাসপাতালগুলোয় বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

কৈখালী, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা ও মুন্সীগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী মানুষরা জানান, চারদিকে পানি থাকলেও পানীয় জলের তীব্র সংকট। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘দেশে চিংড়ি ঘের আসায় বড় লোকরা খাল বিল ও মিষ্টি পানির পুকুরগুলোতেই নদীর লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ করায় আমরা পড়েছি পানির সংকটে। পরিবারের চাহিদা মেটাতে পানির জন্য কলসি হাতে দূর-দূরান্তে ছুটছে মানুষ। সুপেয় পানির সংকট এ অঞ্চলের মানুষের নিত্যদিনের সমস্যা। সরকার আমাদের পানির ড্রাম দিলেও তা পাচ্ছে টাকার বিনিময় বড় লোকরা।’ তীব্র খরতাপ বৈশাখে এলাকার বেশিরভাগ খাল ও পুকুর শুকিয়ে যাওয়ায় কোথাও গোসল এবং খাওয়ার পানি মিলছে না। মাটির নিচে পানি লবণাক্ত হওয়ায় লোকজনকে আর্সেনিকযুক্ত নলকূপ, নোংরা পুকুরের পানি পান করতে হচ্ছে। এসব পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

হেতালখালী গ্রামের কৃষাণি লতা রানী বলেন, ‘চিংড়ি ঘেরের কারণে সারা বছরই আমাদের খাওয়ার জলসহ ব্যবহারোপযোগী জলের সংকট ভোগ করতে হয়। গরমের সময় দুই-তিন মাস আমাদের বেশি কষ্ট হয়।’ পানি নিয়ে এমন হাহাকার গোটা উপকুলীয় জনপদ জুড়ে। সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা না করলে এখানকার মানুষ তীব্র পানি সংকটে পড়বে। এতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্যামনগর উপজেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপকূলীয় এই এলাকার ৪০/৬০ শতাংশ মানুষ খাওয়ার পানির সংকটে রয়েছে। সরকারিভাবে এ তথ্য দেওয়া হলেও বাস্তবচিত্র আরো ভয়াবহ বলে দাবি স্থানীয়দের। শ্যামনগর উপকূলের মানুষ খাওয়ার এবং দৈনন্দিন কাজের জন্য মূলত পুকুর ও বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। তবে, প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত চিংড়ি চাষ এবং নদীর প্রবাহ বাঁধ দিয়ে আটকে দেওয়া, পুকুর ভরাট ও খাল বেদখলের কারণে প্রান্তিক মানুষ নিরাপদ পানির তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের তথ্যমতে, উপজেলায় ১২টি ইউনিয়নে সরকারি খাওয়ার পুকুর আছে ২২টি, পানির ফিল্টার আছে ৬৫৬টি, অকেজো রয়েছে ১৮৫টি, গভীর নলকূপ ২ হাজার, অগভীর নলকূপ আছে ৫০০, আরো মেশিন রয়েছে পাঁচটি, সুপেয় পানির সমস্যা সমাধানে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে ৩ হাজার।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইস এ) ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু ও বৃদ্ধাদের ডায়রিয়া, আমাশা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।’ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন বলেন, ‘পানির সমস্যা সমাধানে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রহণ করছি। তার মধ্যে প্লাস্টিক পানির ট্যাঙ্ক টিউবওয়েল পুকুর খনন সহ অন্যান্য ব্যবস্থা হাতে নিয়েছি বাংলাদেশর সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর উপজেলা এই উপজেলাই প্রায় ৪ লাখ মানুষের বসবাস তাদের বড় অসুবিধা খাওয়ার পানির সংকট তা নিরসনের জন্য আমি গ্রাম গঞ্জের মানুষের দুঃখের কষ্ট শুনে প্লাস্টিক ট্যাঙ্ক ডীপ টিউবওয়েল পি এস এফ এর বেশি বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা দিয়েছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
Next Article বন্ধ হয়নি সুন্দরবনে কাঁকড়া আহারণঃ বন বিভাগ নীরব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 8 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?