By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে বিএনপি নেতার হাতে পুলিশের এএসআই লাঞ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে বিএনপি নেতার হাতে পুলিশের এএসআই লাঞ্চিত
সাতক্ষীরা

শ্যামনগরে বিএনপি নেতার হাতে পুলিশের এএসআই লাঞ্চিত

Last updated: 2026/03/26 at 2:25 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

আল আজিম আহমেদ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা আব্দুল মতিনের হাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক রাসেল হোসেন লাঞ্চিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার খানপুর এলাকার শ্যামনগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পার্শ্ববর্তী ইছাকুড় পল্লীর মরহুম আব্দুল হামিদের ছেলে আব্দুল মতিন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। শ্যামনগর থানায় কর্মরত অপর সহকর্মীকে মটর সাইকেলের জ্বালানী নিতে সহায়তা করায় লাঞ্চিতের পাশাপাশি তার পোশাক ধরে চানাহেঁচড়া করেন ঐ বিএনপি নেতা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আজিবর রহমান ও সায়েদ আলীসহ অন্যরা জানান সারিবদ্ধভাবে শত শত মটর সাইকেল চালক শ্যামনগর ফিলিং স্টেশন থেকে জ্বালানী সংগ্রহ করছিলেন। একপর্যায়ে শ্যামনগর থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দীন ও সহকারী উপ-পরির্দশক কামরুল ইসলাম নিজেদের মটর সাইকেলের জ্বালানী নিতে শ্যামনগর ফিলিং স্টেশনে পৌছায়। এসময় জরুরী প্রয়োজন থাকার কথা বলায় উক্ত পাম্পে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক রাসেল হোসেন দুই সহকর্মীকে জ্বালানী সংগ্রহে সহায়তা করলে আব্দুল মতিন আকস্মিকভাবে পোশাক ধরে টানাহেঁচড়াসহ লাঞ্চিত করেন।
এসব প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন র্প্বু ঘোষনা মত সকাল থেকে হেলমেট ও কাগজপত্র থাকা ব্যক্তিদের মটর সাইকেলে জ্বালানী দেয়া হচ্ছিল। কিন্তু অপর বিএনপি নেতা জহুরুল হক আপ্পু কিছু কর্মী সমর্থক নিয়ে ফিলিং স্টেশনে যেয়ে সবাইকে জ্বালানী সরবরাহের নির্দেশ দেয়ায় দুপুরের আগে থেকে সেখানে প্রচন্ড ভিড় তৈরী হয়।
ঘটনার শিকার সহকারী উপ-পরিদর্শক রাসেল হোসেনের ভাষ্য জরুরী ডিউটিতে যাওয়ার জন্য দুই সহকর্মী জ্বালানী নিতে আসায় তাদের সহযোগীতা করার অপরাধে আব্দুল মতিন তাকে লাঞ্চিত করেন। বিষয়টি উর্দ্বতন কতৃপক্ষকে তিনি জানিয়েছেন। এভাবে অসহযোগীতা করলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কষ্টকর।
অভিযুক্ত আব্দুল মতিনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির জানান, কি ঘটেছে না জেনে মন্তব্য করা যাবে না। তবে শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত পুলিশকে লাঞ্চিত করা ঠিক হয়নি। বরং তাদের সহযোগীতা করা উচিত ছিল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান ইতিমধ্যে পুলিশকে লাঞ্চিতের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জন্মভূমি ডেস্ক March 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মার্কো রুবিও
Next Article নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড থেকে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?