By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন

Last updated: 2025/04/10 at 6:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর গ্রামে ভূমিদস্যু কর্তৃক অসহায় ১০টি পরিবারের শতবছরের ভোগ দখলীয় পৈত্রিক ভিটাবাড়ি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগিদের পক্ষে রমজাননগর গ্রামের নির্মল বর্মন এর মেয়ে বনলতা বর্মন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে আমিসহ আরও ১০টি পরিবার আমাদের পৈত্রিক সম্পত্তিতে পরিবার পরিজন নিয়ে প্রায় ১০০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসছি। কিন্তু গত প্রায় ২ মাস আগে থেকে এলাকার চিহিৃত ভূমিদস্যু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যতম দোসর কানাই লাল বর্মনের নেতৃত্বে কমলেশ, রাকেশসহ আরও ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোরপূর্বক আমাদের উক্ত ভিটাবাড়ি দখলের পায়তারা করছে। তারা আমাদেরেকে ভিটাবাড়ি ছেড়ে চলে যেতে বলছে। না গেলে খুনজখম করবে বলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। কানাই লাল আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলছে। না গেলে বিনা পাসপোর্টে ভারতে পাঠিয়ে দিবে বলে প্রচার দিয়ে বেড়াচ্ছে। বনলতা বর্মন আরো বলেন, আমরা অত্যন্ত অসহায় ও গরীব মানুষ। দিন আনতে পান্তা ফুরায়। কায়িক পশ্রিমের মাধ্যমে কোন রকমে জীবিকা নির্বাহ করে শান্তিপূর্ণ পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিন্তু পরসম্পদ লোভি কানাই লাল নামক এক শকুনের চোখ পড়েছে আমাদের সম্পত্তির উপর। আমরা এই পরিবারগুলো বর্তমানে তার অত্যাচারে অতিষ্ট হয়ে অত্যান্ত মানবেতর জীবন যাপন করছি। তিনি অভিযোগ করে বলেন, কানাই লাল গংরা গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পৈত্রিক জমি দখল করতে আসলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায় যে,শুক্রবারের দিন আমাদেও ১০টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলে নিবে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এ কারণে আমরা সকলে অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তাদের দ্বারা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তিনি ভূমিদস্যু কানাই লাল গংদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেয়ে যাতে পরিবার পরিজন নিয়ে পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে রমজাননগর গ্রামের হরিদাস বর্মন, নির্মল বর্মন, নিমাই বর্মন, সুকুমার বর্মন, হরিদাসী, সুনীল বর্মন, তপতি মন্ডল ও বিমল বর্মন উপস্থিত ছিলেন ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় কৃষকলীগ নেতা গ্রেফতার
Next Article যশোরের সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত প্রতারক গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?