By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

Last updated: 2024/12/04 at 7:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আল আজিম আহমেদ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে চিকিৎসকের ভুলে তামান্না সুলতানা রুপা(২০) নামের এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা সদরের রিডা প্রাইভেট হাসপাতালে অপারেশনের প্রায় তিন ঘন্টা পর মৃত্যু হয় ঐ প্রসুতি মায়ের। পরিবারের অভিযোগ প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা না করে অপারেশনের কারনে রুপার মৃত্যু হয়েছে। অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলেও শেষ মুহুর্তেও রোগীর পাশে সেবিকা ছাড়া কোন চিকিৎসক ছিল না বলেও তাদের অভিযোগ। তবে মৃতদেহের কাটাছেঁড়া এড়াতে কোন অভিযোগ করতে চান না বলে জানান মৃতের স্বজনরা। প্রথমবারের সন্তানের মা হতে যাওয়া রুপা উপজেলার জয়াখালী গ্রামের মোঃ হাবিবুর রহমানের স্ত্রী। রুপার চাচী নারগিছ সুলতানা জানান সন্তান সম্ভবা রুপাকে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকায় প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে পাশর্^বর্তী রিডা প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এসময় আলট্রাসনোগ্রাম প্রতিবেদন দেখে ডাঃ রিতা রানী রোগীকে তাৎক্ষনিক অপারেশনের মাধ্যমে সন্তান জম্মদানের পরামর্শ দেন। একপর্যায়ে রাত ১২টার দিকে অপারেশনের পর রোগীর খিঁচুনি দেখা দেয়। এসময় রোগীর পাশে থাকা সেবিকা মোবাইলে চিকিৎসকের সাথে কথা বলে একটি ইনজেকশন পুশের পর রুপার শরীর নিস্তেজ হয়ে যায়। এসময় তড়িঘড়ি এ্যাম্বেুলেন্স ডেকে তাদেরকে রোগী নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে রওনা করিয়ে দেয় কতৃপক্ষ। তবে পথিমধ্যে রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় তারা মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরে যায়। মৃতের মামা আওছাফুর রহমান জানান অপারেশনের দায়িত্বে থাকা রিতা রানীর ভুল চিকিৎসায় তার ভাগ্নির মৃত্যু হয়েছে। সন্তানের অবস্থা খারাপ জানিয়ে তড়িঘড়ি অপারেশনের পরামর্শ দিলেও রোগীর মৃত্যু সত্ত্বেও সদ্যজাত শিশুটি বেঁচে রয়েছে। চিকিৎসক ও কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হলে মৃতদেহ কাটাছেঁড়া হবে বলেও পরিবারের সদস্যরা আইনগত ব্যবস্থা গ্রহন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে একাধিক সুত্র জানায় রুপার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে সমঝোতা করেছে। সকালে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে মৃতদেহ জানাযা ও দাফনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে হাসপাতাল কতৃপক্ষের তদারকিতে। উপজেলা বিএনপির শীর্ষ এক নেতার ছেলে উক্ত হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারনে ভুক্তোভোগী পরিবারটি কোথাও অভিযোগ করার সাহস দেখাচ্ছে না বলেও এসব এলাকাবাসীল দাবি।
ডাঃ রিতার রানীর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল গ্রহন করেননি। পরিচালক আব্দুল্লাহ রোগীর মৃত্যুর ঘটনায় দায় অস্বীকার করেন। তিনি জানান রোগীর স্বজনদের পরামর্শে অপারেশন হয়। পরিস্থিতি খারাপ হলে সাতক্ষীরা স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিকটাত্বীয় দাবি করে মৃতের দাফন ও জানাজায় তিনি অংশ নেন বলেও দাবি করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান বিষয়টি তিনি সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারেন। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
Next Article শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষন কর্মশালা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?