By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত!

Last updated: 2024/01/11 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই জানা যাচ্ছে কোন পদে কে চাকরি পেতে যাচ্ছেন। আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষা দিতে আগ্রহ নেই বলে অনেকে জানিয়েছেন। এব্যাপারে সাতক্ষীরা-৪ আসনের নব-নির্বাচিত এমপি আতাউল হক দোলনসহ জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ২০২৪ একটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে একজন করে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৯ জন এবং গবেষণাগার/ ল্যাব সহকারী পদে ৯জন প্রার্থী আবেদন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকৃত একজন প্রার্থী জানান, দুটি পদে পূর্বেই নিয়োগ চূড়ান্ত করে রাখা হয়েছে। অর্থের বিনিময়ে অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে যোগসাজশে তা করেছেন। আমার কাছে ১০ লক্ষ টাকা দাবী করেছিল। কিন্তু আমার পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব না।
অন্যান্য প্রার্থীরা অভিযোগ তুলে সাংবাদিকদের জানান, মোটা অংকের ঘুষ নিয়ে এ নিয়োগ দেওয়া হচ্ছে, বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার দাবী তাদের।
এদিকে, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই চাকরি প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সভাপতি ড. মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে। জানা গেছে, কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে মহিবুল্লাহ আনাস রনি ও গবেষণাগার/ ল্যাব সহকারী হিসেবে হারুন অর রশিদকে চূড়ান্ত করা হয়েছে।
চাকরি প্রার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) তারিখে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দুইটা পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত হওয়ায় জনমনে ক্ষোভ এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবী জানিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাকরি প্রার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জানা মতে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি সঠিক নয়। নিয়োগের জন্য প্রার্থীরা কারও সঙ্গে লেনদেন করেছেন কি না, তা তিনি জানেন না। সব নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত : জাপান
Next Article মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুলতানি ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদকুড় মসজিদ

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

পাটকেলঘাটায় চাঁদাবাজি করতে গেয়ে কথিত দুই সাংবাদিক আটক

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

তালায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য চাষীর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?