By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সাতক্ষীরা

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Last updated: 2023/01/30 at 12:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৫) নামের মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অলিউর রহমান (২৪) নামের অপর এক যুবক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের ধানখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজী ও সাবেক ইউপি সদস্য আকলিমা বেগমের ছেলে। প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মিঠু জানান, ট্রাকটি ধানখালী এলাকায় সড়কের এক সাইডে দাঁড়িয়ে ধানক্ষেত থেকে ধান লোড করছিলো। এসময় মেহেদী হাসান মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরের দিকে দ্রুতগতিতে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে আসছিলেন (সাতক্ষীরা-ল ১২৬৩৬১)। অন্ধকারে আলো কম থাকায় ট্রাকটি তিনি দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। এসময় আরোহী অলিউর রহমান (২৪) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অলিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহত মেহেদী হাসান বাবুর স্বজন আব্দুল্লাহ তরফদার জানান, নিহত মেহেদী হাসান বাবু শ্যামনগর সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এছাড়া দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহগড়ায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ টি ল্যাপটপ চুরি
Next Article শরণখোলায় তাঁতীলীগের সভাপতির সংবাদ সম্মেলন 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরার জনপদ ও বৈশাখের বিশ্বজনীনতা

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরার সুন্দরবন

By Correspondent 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের প্রাণীজগত বেঁচে থাকার লড়াই

By জন্মভূমি ডেস্ক 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?