By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Last updated: 2025/02/07 at 6:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: ‍সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়রত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর সদরের নকিপুর প্রাইমারী স্কুল সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত হয়রত আলী নকিপুর গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের উদ্যোগ নিলেও নিহতের পরিবারের ময়না তদন্ত না করার লিখিত আবেদন জানায়।
প্রত্যক্ষদর্শী জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান হযরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক হতে দ্রুমগামী একটি ট্রাক নকিপর বাজারের দিকে আসছিল।
মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌছে দু’টি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন বিদেশে থাকা হযরত আলী রাজা নামে এক পুত্র সন্তানের জনক।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিহতের পরিবারের সদস্যরা আপত্তি জানিয়ে নিজেরা মৃতদেহ নিয়ে গেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান ঘাতক ট্রাক ও চালক আটক করা হয়েছে। মৃতদেহ মর্গে পাঠানোর চেষ্টা করা সত্ত্বেও নিহতের পরিবার লিখিত আবেদন দিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে।
নিহতের প্রতিবেশী ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হোসেন জানান গ্রামের ভিতরে হওয়া সত্ত্বেও অনবরত বড় বড় যানবাহন উক্ত সড়কে চলাচল করছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকলেও সড়কের গুরুত্বপূর্ণ ‘টানিং’-এ কোন গতিরোধকের ব্যবস্থা করা হয়নি। বিকল্প সড়ক থাকা সত্ত্বেও উক্ত ব্যস্ততম সড়কে ভারী যান চলাচল আটকানোর উদ্যোগও কারও নেই বলে দাবি করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএসপির মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত
Next Article ডুমুরিয়ায় আবারও সড়কের উপর বসছে বাজার, দীর্ঘ লাইনের যানযট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?