By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

Last updated: 2024/12/07 at 5:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

উপকুল প্রতিনিধি, শ্যামনগর : নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত গনচাঁদাবাজি ও জবর দখলের অভিযোগ অস্বীকার করেছেন শ্যামনগর উপজেলা বিএনপি। সাংগঠনিক কার্যক্রমে ইশর্^ান্বিত হয়ে ভিন্ন মতালম্বীরা বিএনপি নেতাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ করছেন বলে দাবি করেছেন নেতারা। শনিবার দলীয় কার্যালয়ে জনাকীর্ন সংবাদ সম্মেলন করে বিএনপি নেতৃবৃন্দ আরও দাবি করেন ভেটখালী পল্লীতে চাষকৃত পাঁচ বিঘা জমি তারা পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে ইজারা নিয়েছেন। ৫ আগস্টের পর নেতাদের বিরুদ্ধে অব্যাহত নেতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে নেতারা জানান বিএনপি নেতা কতৃক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উন্থাপনসহ ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতিকে ইউনিয়ন বিএনপি নেতার বানানোর বিষয়টি আভ্যন্তরীন কোন্দলের জের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর পাহারাসহ নির্বিঘ্নে পুঁজা করার কাজে সহাতার পরও নানা অজুহাতে বিএনপিকে নিয়ে বিষোদগার হচ্ছে। এসময় সংসদীয় আসন পুনর্গঠন করে শ্যামনগরকে পুর্বাপর অবস্থায় সাতক্ষীরা-৫ হিসেবে ফিরিয়ে দেয়ারও দাবি জানান তিনি। একইসাথে আ’লীগ দলীয় এমপির বাড়িতে নিয়ে যাওয়া সাব-রেজিষ্ট্রি অফিস পুর্বের অবস্থায় ফিরিয়ে এনে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানান বিএনপির এ নেতা।
এর আগে শনিবার সকালে বিএনপি নেতাদের জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে একদল কর্মী সমর্থক ভেটখালী বাজারে মিছিল ও পথসভা করে। এসময় তারা আ’লীগ বিরোধী শ্লোগান দেয়ার পাশাপাশি বিএনপি নেতাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করায় পত্রিকায় অগ্নিসংযোগ করে। উল্লেখ্য শনিবার একটি পত্রিকায় উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদসহ রমজাননগর, আটুলিয়া ও কাশিমাড়ী বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে সংাবদ প্রকাশ হয়।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আশেক-ই এলাহী মুন্না, জহুরুল হক আপ্পু, গাজী শহীদুজ্জামান, আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুল হামিদ, আজিজুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, ডিএম মফিজ, যুবদল নেতা শেখ নাজমুল, কল্লোল হোসেন, স্বেচ্ছাসেবকদলের জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আল মামুন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার বিতর্কিত শিক্ষক কিরীটী’র প্রতারণার শেষ কোথায়?
Next Article দাকোপে সম্পত্তির ফসল কর্তন নিয়ে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?