By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স জীর্ণ ভবনে বিকিৎসা সেবা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স জীর্ণ ভবনে বিকিৎসা সেবা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স জীর্ণ ভবনে বিকিৎসা সেবা

Last updated: 2024/12/27 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ছাদ ধ্বসে পড়ে বেরিয়ে এসেছে রড। কার্নিশে সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। সিলিং ফ্যানের সংযোগস্থলেও একই অবস্থা। আর প্লাস্টার খসে পড়ছে সবসময়। এমনই জীর্ণ শীর্ণ ভবনে চিকিৎসা সেবা চলছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রীতিমত আতঙ্ক নিয়েই এখানে ভর্তি হতে বাধ্য হচ্ছেন চিকিৎসা সেবা গ্রহীতারা। কোনভাবেই যেন ভবন ধ্বসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের।
সরেজিমনে গিয়ে দেখা গেছে, ছাদের প্লাস্টার ধসে পড়ায় এবং সিলিং ফ্যানের সংযোগস্থলের ফাটল বৃদ্ধি পাওয়ায় অনেক রোগী বেড ছেড়ে অনতিদূরের ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। নারী ও শিশু ওয়ার্ডসহ এক্স-রে বিভাগ, স্টোর রুম এবং দোতলায় ওঠানামা স্থলের ছাদ সবচেয়ে ভয়ংকর অবস্থায় পৌঁছেছে। এছাড়া পুরুষ ওয়ার্ডসহ জরুরী বিভাগ, গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা সেন্টারের অবস্থান থাকা ভবনের কার্নিশে বড় বড় ফাটল সৃষ্টির পাশাপাশি গাছ-গাছালী জন্মে রীতিমত জঙ্গলের দৃশ্য ধারণ করেছে।
আয়তনে দেশের সর্ববৃহৎ এ উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য নির্ধারিত একমাত্র এ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির ভবন চার দশকেরও বেশি সময় পূর্বে নির্মিত হয়। পরবর্তীতে মাঝেমধ্যে নামমাত্র সংস্কার কাজ করা হলেও কাজের গুনগত মান রক্ষা না হওয়াতে বর্তমানে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে মোস্তফা কামাল ও আবু মুছাসহ কয়েকজন সেবা গ্রহীতা বলেন, মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে আসে। কিন্তু উল্টো হাসপাতালে এসে যদি দুর্ঘটনার শিকার হতে হয় তবে সে হাসপাতালের দরকার কি?
প্রায় অভিন্ন অভিযোগ মাজাট গ্রামের রওশানা বেগম ও তারানীপুর গ্রামের আক্তার হোসেনের। আরও অসংখ্য সেবা প্রত্যাশীর মত তারাও জানান, এক্স-রে রুম আর নারী ও শিশু ওয়ার্ডের অবস্থা আরো নাজুক। পুরাতন ভবনের দোতলার উপর নিচে উভয় স্থানের ছাদ খুবই ভীতিকর অবস্থায় রয়েছে বলে দাবি তাদের।
নারী ওয়ার্ডে বোনকে ভর্তি করানো ভুরুলিয়া গ্রামের আশিকুর রহমান জানান, গ্রামে মারমারিতে তার বোন আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু তার জন্য নির্ধারিত বেডের উপরের ছাদে ধ্বস নামায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
শিশু ওয়ার্ডে চার মাসের সন্তানকে ভর্তি করানো মরিয়ম বিবি জানান, ছাদের প্লাস্টার ধ্বসে লোহা বের হয়ে থাকার কারণে তিনি তার সন্তানকে নিয়ে মারাত্মক ভয়ের মধ্যে রয়েছেন। এমন দুরাবস্থা সেবা প্রার্থীসহ খোদ হাসপাতাল কর্তৃপক্ষের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের তত্ত্বাবধায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান দায়িত্ব নিয়েই তিনি শুরুতে চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ চিকিৎসক সংকটের সমাধানের চেষ্টা করেছেন।
পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কথা স্বীকার করে তিনি আরও বলেন, ইতোমধ্যে জীর্ণ শীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পঞ্চাশ শয্যার এ হাসপাতালকে একশ শয্যার উপযোগী করে গড়ে তুলতে নুতন ভবন নির্মাণসহ নানান চাহিদার কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।এ ব্যাপারে কথা হয় শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা রনি খাতুনের সাথে তিনি এই প্রতিবেদককে বলেন আমি ইতিমধ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি ডাঃ নার্স কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের বক্তব্য শুনেছি নতুন ভবনসহ হাসপাতালের যাবতীয় সমস্যার কথা মন্ত্রণালয় কে অবহিত করেছি অতি দূরত্বই আমরা একটা সুরাহ পাব বলে আমি মনে করি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া প্রেসক্লাবের নিন্দা
Next Article ডুমুরিয়া ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?