
বিজ্ঞপ্তি : খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ ১০ দফা দাবিতে আগামীকাল শুক্রবার পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা সফলে খুলনা মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক। প্রধান অতিথি ছিলেন এস এম শফিকুল আলম তুহিন। প্রস্তুতি সভায় সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি’র সঞ্চালনায় বক্তৃতা করেন আযম ছরোয়ার, জি এম মাহবুব, আবুল হাসান হাওলাদার, মোল্লা আকরাম হোসেন, বাদল শেখ, আবু জাফর, আমিনুল ইসলাম, ইসলাম খলিফা, মিন্টু মোল্লা, বাদল খা, মোঃ লাভলু, ওয়াদুদ খান, সাহেব আলী, মোঃ আনিচ, কবির ফরাজী, বাবুল গাজী, মজিবর রহমান, ইব্রাহিম খলিল, আবুল গাজী, জহিরুল ইসলাম, সুজন ইসলাম, নাসির হাওলাদার, নুর আলম, মিন্টু কাজী, মোঃ রিপন ও হালিম প্রমুখ।