By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়া জয় পাকিস্তানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়া জয় পাকিস্তানের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়া জয় পাকিস্তানের

Last updated: 2023/07/27 at 6:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচের চতুর্থ দিনে মাঠে নামে পাকিস্তান। প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই এগিয়ে থাকা পাকিস্তানিরা দুর্দান্ত খেলছে কলম্বোতেও। বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নোমান আলীর ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর রিজওয়ানরা। নোমান ২৩ ওভারে ৭০ রান দিয়ে নেন ৭টি উইকেট।

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৬ রানে অলআউট হয়। জবাবে ৫ উইকেটে ৫৭৬ রান তুলে আজ বৃহস্পতিবার পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ডাবল সেঞ্চুরি হাঁকান ওপেনার আব্দুল্লাহ শফিকি। তার ৩২৬ বলের ইনিংসে ছিল ১৯টি চার এবং ৪টি ছক্কার মার। এছাড়া ১৫ চার ১ ছক্কায় অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেছেন আগা সালমান। অপরদিকে সৌদ শাকিল ৫৭ আর শান মাসুদ ৫১ রান করেন। এতে পাকিস্তানের লিড হয় ৪১০ রানের।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করেন শ্রীলঙ্কান ব্যাটাররা। বাঁহাতি স্পিনার নোমান আলীর দাপটে তারা অল আউট হয় মাত্র ১৮৮ রানে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এ ছাড়া আর কেউ অর্ধশতকের দেখা পাননি। অধিনায়ক দিমুথ করুণারত্নে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ এবং অপর ওপেনার নিশান মাদুশাঙ্কা করেন ৩৩ রান।

এতে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে হারে লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। শুধু তা-ই নয়, রেকর্ড ব্যবধানে এই হারে সিরিজে ধবলধোলাই হলো স্বাগতিকরা। এর আগে লঙ্কানদের বিপক্ষে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানের জয় এতোদিন ছিল সর্বোচ্চ পাকিস্তানের। আজ সেই রেকর্ড ছাপিয়ে নতুন করে লিখলো বাবর রিজওয়ানরা।

পাকিস্তানের হয়ে বল হাতে ৭০ রানে ৭ উইকেট নেন নোমান। বাকি তিনটি নিয়েছেন নাসিম শাহ। ডাবল সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিকি হয়েছেন ম্যাচসেরা। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে আগা সালমানের হাতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপালে বিএনপির ৮নেতা-কর্মী গ্রেফতার
Next Article যে ২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?