By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র মিছিলে পুলিশের বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র মিছিলে পুলিশের বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র মিছিলে পুলিশের বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Last updated: 2025/01/16 at 4:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মতিঝিলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান ও টিয়ার শেল এবং পরে সাউন্ড গ্রেনেন্ড নিক্ষেপ করেছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অর্ধ শতাধিক পাহাড়ির মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি হাইকোর্ট মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তাঁরা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট পাটকেল নিক্ষেপ করে।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতা–কর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।
পাঠ্যপুস্তকের ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্র অন্তর্ভুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের ওই সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। তখন ওই হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার প্রতিবাদে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেতে চেয়েছিল ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’। এদিকে পাহাড়িদের ওপর গতকালের হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি
Next Article সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

By Staff Reporter 3 hours ago
জাতীয়

১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?