By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সংরক্ষিত মহিলা আসন: জামানত দ্বিগুণ করে আইনের খসড়া অনুমোদন  
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংরক্ষিত মহিলা আসন: জামানত দ্বিগুণ করে আইনের খসড়া অনুমোদন  
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত মহিলা আসন: জামানত দ্বিগুণ করে আইনের খসড়া অনুমোদন  

Last updated: 2023/01/23 at 3:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানতের টাকা দ্বিগুণ করে এ সংক্রান্ত আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রস্তাবে জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া আসন শূন্যের ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা শিথিল করে তা ৯০ দিন করা হয়।

রোববার নির্বাচন কমিশনের সভায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে কমিশনের সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনীর প্রয়োজন ছিল। কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন একটি কমিটি আইনের সুপারিশগুলো তৈরি বরে ওই সংশোধনীর খসড়া কমিশন সভায় উপস্থাপন করেছে।  কমিশন সেটা অনুমোদন দিয়েছে। এই খসড়া সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে মন্ত্রিসভায় যাবে। এরপর সংসদে উত্থাপন করা হবে।

সংশোধনীগুলোর বিষয়ে ইসি সচিব বলেন, ২০০৪ সালের আইনে মহিলা সংরক্ষিত আসন ছিল ৪৫টি। পরবর্তীকালে ৫০টিতে উন্নীত করা হলেও আইনে সেটা সংশোধন করা হয়নি। এটি সংবিধানের তফশিলে সংশোধন ছিল। এটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আইনে সংরক্ষিত আসন ৪৫টির স্থলে ৫০টি করার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান আইনে মহিলা সংরক্ষিত আসনের নির্বাচনের সময়সীমা রয়েছে ৪৫ দিন। এটাকে সাধারণ সংসদ সদস্যের নির্বাচনের মতো ৯০ দিন করা হয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে জামানতের অর্থ বিদ্যমান আইনে ১০ হাজার টাকা রয়েছে। সেটাও বাড়িয়ে সাধারণ সংসদ সদস্যদের মতো ২০ হাজার টাকা করা হয়েছে।

শূন্য হওয়া একটি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফশিলের আগে আইনের সংশোধনী প্রয়োজন পড়ল কিনা- জানতে চাইলে সচিব বলেন, আসন্ন একটি সংরক্ষিত আসনে যে নির্বাচন হবে। সেক্ষেত্রে এই সংশোধনীর বাধ্যবাধকতার সমস্যা হবে না। কারণ আমাদের সংবিধানে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের কথা বলা আছে।  ওই নির্বাচন অনুষ্ঠানের আগে এই সংশোধনী পাশ না হলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে।

বৈঠকে প্রস্তাবিত ইভিএম প্রকল্প বা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সচিব। নির্বাচন কমিশন সচিব রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আখেরি মোনাজাতে শেষ হলো দ্বিতীয় পর্বের ইজতেমা
Next Article ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 7 hours ago
জাতীয়

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?