By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : উপদেষ্টা আসিফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : উপদেষ্টা আসিফ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : উপদেষ্টা আসিফ

Last updated: 2024/09/17 at 3:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি। তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল— এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জনগণ ক্ষমতার পালাবদলের জন্য বিপ্লব ঘটায়নি, ফ্যাসিবাদের বিলোপের জন্য বিপ্লব করেছে। ফ্যাসিবাদ বিলুপ্ত করতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। শ্রমিকরা সেখানে অভিযোগ দিচ্ছেন। দ্রুতই সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। তবে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা বন্ধ করা হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয় : খুলনার নবাগত জেলা প্রশাসক
Next Article নতুন প্রজন্ম কঠিন বাস্তবতার মুখোমুখি: রিজওয়ানা হাসান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 11 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 11 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?