By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সন্তানের দাবি মায়ের মৃত্যুর জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত পিতা দায়ী নয়!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > সন্তানের দাবি মায়ের মৃত্যুর জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত পিতা দায়ী নয়!
নড়াইল

সন্তানের দাবি মায়ের মৃত্যুর জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত পিতা দায়ী নয়!

Last updated: 2023/03/17 at 8:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

লোহাগড়া প্রতিনিধি : সন্তান মকিদ মীর (১৬) এর দাবি আমার মায়ের মৃত্যুর জন্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আমার পিতা দায়ী নয়। পারিবারিক সূত্র জানায়, ২০০৭ সালে নড়াইলের লোহাগড়ার চরবকজুড়ি গ্রামের লায়েব আলী মীরের ছেলে লাবলু মীর এর সাথে বাকা গ্রামের ফটিক খন্দকারের মেয়ে মুক্তা (মনি) বেগমের বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। নাম মকিদ মীর। বর্তমান বয়স প্রায় ১৬-১৭ হলেও মায়ের মৃত্যুর সময় বয়স ছিলো আনুমানিক ৬-৭ বছর। মকিদ মীর জানান, ২০১২ সালের ২১ মে বেলা ১২টার দিকে আমার মা আমাকে কোলে নিয়ে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যান। আমাকে ঘাটের উপরে বসিয়ে রেখে মা নদীতে ডুব দেন কিন্তু মা দীর্ঘ সময় পার হলেও পানির নিচ থেকে উঠছিলেন না।

সূত্র আরো জানায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন মোঃ লাবলু মীর। সে ঘরে স্ত্রীসহ দুটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী চাম্পা বেগম বলেন, নদী ভাঙ্গনে জমিবাড়ি সবই হারিয়েছি। আমার গর্ভের দুটি সন্তান। মেয়ে মাহেরা ৮বছর, ছেলে হুসাইন মাত্র ৪মাস বয়সী। স্বামী এখন জেলে। সংসার চালাতি পারছি না। পরের বাড়িতে কাজ করে সংসার চালাই।

এজাহার সূত্রে জানা গেছে, মুক্ত (মনি) বেগমকে হত্যার দায়ে তার বোন সালেহা সুলতানা লোহাগড়া থানায় ২০১২ সালের ৪ জুন ৫জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং-০৭। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইলের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) সানা মোঃ মাহরুফ হোসাইন ২০২২ সালের ১৭ অক্টোবর মামলার রায় ঘোষণা দেন। রায়ে মোঃ লাবলু মীর এর মৃত্যু দণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়াও মামলার আসামী লায়েব আলী মীর, লাভলী বেগম, মোঃ মামুন মীর ও মোসাঃ লিজা বেগমকে খালাস প্রদান করেন আদালত। রায়ের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবার উচ্চ আদালতে আপিল করেছেন।  মকিদ মীরের(১৬) গর্ভধারিনী মা বেঁচে নেই আর মাকে হত্যার অভিযোগে জন্মদাতা পিতার মাথার উপর ফাঁসির দঁড়ি ঝুলছে! সন্তান মকিদসহ পরিবারটি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা প্রার্থনা করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত
Next Article গোপালগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

By Correspondent 14 hours ago
নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?