By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সন্ত্রাসবাদ : ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু দেখেছে পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সন্ত্রাসবাদ : ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু দেখেছে পাকিস্তান
আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ : ২০২৫ সালে ১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু দেখেছে পাকিস্তান

Last updated: 2025/12/18 at 2:31 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৮২২ জন। ২০১৫ সালের পর এই প্রথম পাকিস্তানে এক বছরে এত বেশি সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি)। প্রতিবেদনে ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদে নিহতের একটি পরিসংখ্যান তুলে ধরেছে এসএটিপি। সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহতের সংখ্যা শতকরা হিসেবে বেড়েছে ৭০ দশমিক ৯৩ শতাংশ।
পাকিস্তানের ইতিহাসে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক বছরে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ২০১৪ সালে। সে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছিলেন ৫ হাজার ৫১০ জন। ওই বছর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আর্মি পাবলিক স্কুল নামের একটি স্কুলে হামলা চালিয়েছিল দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি। সেই হামলায় নিহত হয়েছিল ১৫০ জন। এদের মধ্যে ১৩৪ জনই ছিল স্কুলটির শিক্ষার্থী।
তার পরের বছর ২০১৫ সালে দেশটিতে সন্ত্রাসবাদের শিকার হয়ে প্রাণ হারান ৩ হাজার ৬৮৫ জন।
তার পরবর্তী বছরগুলোতে নিহতের সংখ্যা কমে আসা শুরু করেলেও ২০২২ সাল থেকে ফের তাতে ঊর্ধ্বগতি শুরু হয়। টানা কয়েক বছর বিরতির পর ওই বছরই চার অঙ্কে উন্নীত হয় নিহতের সংখ্যা। তারপর ২০২৩ ও ২০২৪ সালেও এই সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।
খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ দু’টি গোষ্ঠীই পাকিস্তানে নিষিদ্ধ।
এর আগে এক প্রতিবেদনে ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) জানিয়েছিল, বিগত যে কোনো বছরের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ।
ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান গোষ্ঠী এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে।

জন্মভূমি ডেস্ক December 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনি কার্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির
Next Article কাদের-পরশ-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, আহত আট

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?