By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সবজির বাজার থেকে রক্ষা পাওয়া টাকা যাচ্ছে চালে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সবজির বাজার থেকে রক্ষা পাওয়া টাকা যাচ্ছে চালে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সবজির বাজার থেকে রক্ষা পাওয়া টাকা যাচ্ছে চালে

Last updated: 2024/12/27 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শীতের ভরা মৌসুমে সবজির বাজারে প্রত্যাশার বেশি স্বস্তি মিলছে। তবে সেই স্বস্তি বিরক্তিতে রূপ নিচ্ছে চালের বাজারে। কম টাকায় সবজি কিনে নগরবাসী যে কয় টাকা রক্ষা করতে পারছেন, সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে চালের বাজারে৷
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের একাধিক বাজার ঘুরে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য মিলেছে। বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের হাতের নাগালে রয়েছে প্রায় সব সবজি। ফলে সবজির বাজারে ব্যাগ ভর্তি বাজার করা যাচ্ছে তিন থেকে চারশো টাকায়। তবে চালের বাজারে যেতেই বিরক্ত হচ্ছেন ক্রেতারা। বাজারে নতুন চাল আসার পরেও বাড়তি দাম। এ নিয়ে আপত্তি রয়েছে সাধারণ ক্রেতাদের।
মমিনুর রহমান নামে একজন ক্রেতা ঢাকা মেইলকে বলেন, ‘নতুন চাল আসছে প্রায় দুই মাস। এখনো চালের দাম কমার নাম নাই৷ উল্টো দাম বাড়তেছে। গত সপ্তাহে আটাশ চাল কিনছি ৬০ টাকায়৷ এখন ৬২-৬৩ টাকা। কেজিতে ২, ৩ টাকা কিন্তু কম না। বস্তায় ১০০-১৫০ টাকা।’ একই অভিযোগ মরিয়ম বেগমের। কম আয়ের এই নারীর খাদ্যাভাসে জায়গা করে নিয়েছে মোটা চাল। তবে সেখানেও অস্বস্তি৷ ৫৮ টাকার পাইজাম চাল কিনতে হয়েছে ৬০ টাকা কেজি দরে৷
তিনি বলেন, ‘আমগো কাছে এক কেজি চাউলে দুই টাকাও অনেক। সরকার এগুলা দেখে না ক্যান?’
বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও ছিলো ৬৫ টাকা। আটাশ চাল দুই সপ্তাহ আগে ছিলো ৫৮ থেকে ৬০ টাকা। যা এখন ৬২ থেকে ৬৩ টাকা। মোটা চালের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গুটি চাল ৫৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২-৩ টাকা হারে বেশি।
আর কেজিতে ৫ টাকা বেড়ে নাজিরশাইল এ সপ্তাহে ৮০ টাকা। হাইব্রিড ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোপা আমনের ভরা মৌসুমে দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় গত কয়েক দিনে সরু ও মোটা চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি বাজারে সরু ও মোটা চাল প্রতি ৫০ কেজির বস্তায় বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। তবে ক্ষুদ্র চাল ব্যবসায়ী বলছেন, ৫০ কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানীসহ সারা দেশে।
কৃষি অধিদফতর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রোপা আমনের এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ব্যবসায়ীদের দাবি, বন্যায় কয়েকটি জেলায় ধানের ক্ষতি ও বিদেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
Next Article ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?