By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল
অর্থনীতি

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল

Last updated: 2025/07/01 at 2:27 PM
করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।
সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির সময়ে মধ্যবিত্ত এবং সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল পরিবারগুলোর উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার (০১ জুলাই) থেকেই এই নতুন মুনাফা হার কার্যকর হয়েছে।
নতুন হার ও বিনিয়োগের সীমা
নতুন নিয়মে, সঞ্চয়পত্রের সুদহার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কমে আসবে। অর্থাৎ, কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন।
বিভিন্ন সঞ্চয়পত্রের পরিবর্তিত হার
পরিবার সঞ্চয়পত্র: দেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারেও পরিবর্তন এসেছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদী পূর্তিতে মুনাফার হার ১২.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্র: পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে মুনাফা ১২.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৮ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮৩ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে।
সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব: ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও মুনাফার হার কমেছে।
তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।
কিছু ক্ষেত্রে অপরিবর্তিত
তবে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
পুরানো সঞ্চয়পত্রের জন্য বিশেষ নিয়ম
১ জুলাই, ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে।

করেস্পন্ডেন্ট July 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম
Next Article শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতি

প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না :অর্থ উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমল

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?