By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : মঞ্জু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : মঞ্জু
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : মঞ্জু

Last updated: 2026/01/23 at 8:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
Share
SHARE

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই—এমন প্রত্যয় ব্যক্ত করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা একটি বিভাগীয় শহর। একসময় এটি শিল্পসমৃদ্ধ ছিল, কিন্তু এখন শিল্পহীন খুলনায় পরিণত হয়েছে। বন্দরনগরী ও শিল্পনগরীর যে ঐতিহ্য খুলনার ছিল, তা পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। আমরা একটি উন্নয়নমুখী খুলনা গড়তে চাই। তরুণদের জন্য আমাদের নানা পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করতে চাই। বন্ধ হয়ে যাওয়া শিল্পকল-কারখানাগুলোকে আবার পূর্বের রূপে ফিরিয়ে আনতে আমরা কাজ করবো। সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নয়নশীল ও নিরাপদ খুলনা গড়াই আমাদের লক্ষ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় খুলনা নিউ মার্কেট কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের মাঝে এসেছেন। ১৭ বছর পর তিনি এসে বলেছেন—“আই হ্যাভ এ প্ল্যান।” এই উন্নয়নের রাজনীতিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপি জনগণকে একটি স্বনির্ভর অর্থনীতি উপহার দিতে চায়। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। আরও অনেক নির্বাচনী পরিকল্পনা রয়েছে, যা আমাদের নেতা তারেক রহমান পর্যায়ক্রমে প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় মানুষের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন।

নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি একটি অভিজ্ঞ দল, যারা একাধিকবার দেশ পরিচালনা করেছে। আসন্ন নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করবে—এমন বার্তা জনগণ আমাদের দিয়েছে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, আলমগীর হোসেন আলম, আব্দুল হাকিম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইফুল বকসি, দাউদ বকসি, রাজিব খান রাজু, শহিদুল বেল্লাল, মোস্তফা সাব্বির, খোন্দকার সোহেল, শেখ মেহেদী হাসান, সিদ্দিক মাতবর, শামীম রেজা, নাঈম ইসলাম, জাহাঙ্গীরসহ এলাকার সাধারণ জনগণ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে ‌সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
Next Article ডুমুরিয়া- ফুলতলাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে সবার সমর্থন চাই- আলি আসগার লবি
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?