By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সরকারি খাস জমিতে অধিকার নেই সমুদ্রগামী জেলেদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সরকারি খাস জমিতে অধিকার নেই সমুদ্রগামী জেলেদের
খুলনা

সরকারি খাস জমিতে অধিকার নেই সমুদ্রগামী জেলেদের

Last updated: 2023/02/02 at 3:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে পাড়ি জমিয়ে প্রতি বছর দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকা যোগান দিলেও সরকারি খাস জমিতে অধিকার নেই জেলেদের। ফলে উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ লাখ জেলে পরিবার খাস জমি থেকে বঞ্চিত হচ্ছেন। পরিবার পরিজন নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না। জেলেদের দাবি, সুনীল অর্থনীতির কথা বিবেচনা করে ”সমুদ্রগামী জেলের” জন্য খাস জমি বরাদ্দ নীতিমালা পরিবর্তন করতে হবে। মৎস্য অফিসের তথ্য অনুসারে, দেশের ১৬ কোটি জনসংখ্যার মোট আমিষের চাহিদা পূরণে ২৮ দশমিক ৪৫ শতাংশ যোগান দিচ্ছে সমুদ্রগামী জেলেরা। এ কাজে উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ লাখ জেলে জীবিকা নির্বাহ করেন। খুলনা জেলার মোট জেলের সংখ্যা ৪৩ হাজার ২১৯ জন। এর মধ্যে উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলের সংখ্যা প্রায় সাড়ে ৩১ হাজার। কিন্তু এই জনগোষ্ঠী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম অধিকার থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছেন। জেলেরা নদী তীরবর্তী এলাকায় বসবাসের কারনে প্রাকৃতিক দুর্যোগ-ভাঙ্গনে গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়েন। কিন্তু কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা-১৯৯৫ অনুযায়ী জেলের খাসজমি প্রদান বিষয়টি না থাকায়  (জেলে) স্থায়ী বরাদ্দ পাচ্ছেন না। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ তীরের গ্রাম হেতামপুর। এখানকার বাসিন্দা রাম বিশ্বাস (৪৫) বলেন, অনেক জেলেদের জমিজমা কিছু নাই। কপোতাক্ষ খাইছে। তারা সাগরে মাছ ধরে কোনোভাবে জীবন কাটাচ্ছে। অনেকে খাসজমি ঘর পায়। কিন্তু জেলের কিছু না থাকলেও খাসজমি বরাদ্দ পায় না। এ নিয়ে আমরা আন্দোলন করছি। বোয়লিয়া গ্রামের বাসিন্দা রুহিদাস বিশ্বাস বলেন, সাগরে পাড়ি দেই। বাড়িতে বউ, ছেলে-মেয়ে থাকে। কিন্তু সরকারি খাস জমি স্থায়ী বরাদ্দ না থাকায় উচ্ছেদে আতংকে দিন কাটাতে হয়। রামনাথপুর এলাকার গৃহবধূ শেফালী বিশ্বাস বলেন, বাড়ির দুই পাশে ইটভাটা। ভাটার ছাই খাবারে এসে পড়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ইটের আগে আমরাই পুড়ে মরছি। কিন্তু কিছু বলতে গেলে হুমকি আসে। নদীর তীরে বাস করছি। সরকার আমাদের স্থায়ী বরাদ্দ দিলে একটু বাঁচতে পারতাম। ভূমিহীনরা খাস জমি পেলেও জেলের কপালে কিছুই নেই। জমি-জমা না থাকলে খাস জমিতে আবেদন করতে পারি না। সরকার একটু ব্যবস্থা করলে বাঁচতে পারতাম। উপকূলীয় পানি সম্মেলন কমিটির সাধারন সম্পাদক শামীম আরফিন বলেন, সমুদ্রগামী জেলেরা এদেশের সম্পদ। কিন্তু প্রয়োজনের তুলনায় তাদের সহায়তা কম। তাদের খাস জমিতে অধিকার নেই। আমরা এ বিষয়ে জেলেদের সাথে কাজ করছি। আমরা এ বিষয়টি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে চাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ার ডিসি-এসপির আদালত অবমাননার মামলা আপিল বিভাগে স্থগিত
Next Article একুশে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে- মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 10 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৯৪ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?