By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে কমালো ৫৭২ আসন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে কমালো ৫৭২ আসন
জাতীয়

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে কমালো ৫৭২ আসন

Last updated: 2025/11/12 at 1:35 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ৫ শতাংশ আসন কমিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অবকাঠামো ও জনবল ঘাটতি থাকা প্রতিষ্ঠানগুলোতেই মূলত আসন কমানো হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ২৮০টি এবং বেসরকারি কলেজে ২৯২টি আসন কমানো হয়েছে। সব মিলিয়ে মোট ৫৭২টি আসন হ্রাস পেয়েছে।
গত শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি, এবার তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০-তে। অন্যদিকে ৬৬টি বেসরকারি কলেজে আসন ছিল ৬ হাজার ২৯৩টি, যা কমে হয়েছে ৬ হাজার ১টি।
এছাড়া মুন্সিগঞ্জের বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ ও শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজে এ বছর নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এসব কলেজের শিক্ষা কার্যক্রম চলবে পূর্বের মতোই।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, এবারের আসন পুনর্নির্ধারণে প্রথমবার কাঠামোবদ্ধ মূল্যায়ন পদ্ধতি (ম্যাট্রিক্স) ব্যবহার করা হয়েছে। মন্ত্রণালয়, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর ও বিএমডিসি যৌথভাবে কলেজগুলো পরিদর্শন করে এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
তদন্তে দেখা গেছে, বিক্রমপুর ভুইয়া মেডিকেলে ২৫০ শয্যার হাসপাতালের বদলে আছে মাত্র ৭০ শয্যা। শ্রেণিকক্ষ, ল্যাব, লেকচার গ্যালারি ও শিক্ষক ঘাটতিও রয়েছে। অনুরূপ ঘাটতির কারণে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজেও ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে।
যেসব বেসরকারি মেডিকেল কলেজে আসন কমানো হয়েছে- ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ (গাজীপুর), ডায়াবেটিক মেডিকেল কলেজ (ফরিদপুর) এবং আ. হামিদ মেডিকেল কলেজ (কিশোরগঞ্জ)।
অন্যদিকে ঢাকার জুরাইনে ব্যারিস্টার রফিক-উল-হক মেডিকেল কলেজ নতুনভাবে অনুমোদন পেয়েছে, যেখানে ৫০ জন দেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম মনে করেন, চিকিৎসা শিক্ষায় মান রক্ষায় মন্ত্রণালয়ের পদক্ষেপ ইতিবাচক হলেও আরও কঠোর হওয়া উচিত ছিল। মানহীন শিক্ষা থেকে মানহীন চিকিৎসকই তৈরি হবে।

জন্মভূমি ডেস্ক November 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অক্টোবরে সড়কে ৪৬৯ প্রাণহানি
Next Article খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা নিয়ে ধোয়াশা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কুকুরছানা হত্যা মামলায় আসামি সেই গৃহবধূর জামিন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?