By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

Last updated: 2026/04/11 at 11:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
Share
SHARE

খুলনা (১১ এপ্রিল)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে| বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিল¤ে^ এই রায় বাস্তবায়ন করতে হবে| জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন তিনি| তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা ˆবধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না|’ তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি| সরকার জন¯^ার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি| কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচীর বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব করেন| কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি খুলনা মহানগরীর সংগঠক মো. শামসুল আরেফিন, খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি এডভোকেট হানিফ উদ্দীন, খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মো. হুযাইফা প্রমুখ| এ সময় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক ইকবাল হোসেন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মো. আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, খুলনা এনসিপি সংগঠক মাহমুদ হাসান ফয়জুল্লাহ, মিজানুর রহমান মোভা, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মো. সাকিব, বিএল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির, জাহাঙ্গীর কবীর, মনজুরুল আলম চৌধুরী প্রমুখ| পরে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়| এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’—এমন নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়| নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন|
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ এর মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করুন| ১৯৭২ সালের সংবিধান সত্যায়নের জন্য ১৯৭০ সালের নির্বাচিত ন্যাশনাল ও প্রভিন্সিয়াল সদস্যদের দিয়ে যেমনভাবে ‘গণপরিষদ’ গঠিত হয়েছিল অনুরূপভাবে ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই গঠন করা হয়েছে ‘সংবিধান সংস্কার পরিষদ’| ডকট্রিন অব নেসেসিটি হিসেবেই এটা মেনে নিতে হবে|
তিনি বলেন, ভোটপ্রাপ্তির সংখ্যানুপাতে পিআর সিস্টেমে উচ্চ কক্ষ গঠন করুন| সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, ভারসাম্যপূর্ণ সরকার, মেধা ভিত্তিক নিয়োগ এবং স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধির শাসন নিশ্চিত করুন| সরকারকে মনে রাখতে হবে ৫১℅ সমর্থন নিয়ে সরকার গঠন করে ৭০℅ সমর্থনের জনরায়কে উপেক্ষা করার সুযোগ জনগণ দেবে না| দাবি আদায় না করে জনগণ রাজপথ ছাড়বে না|
সভাপতির বক্তব্যে মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে| সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না|

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ
Next Article সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?