By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে: প্রিন্স
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে: প্রিন্স
রাজনীতি

সরকার বড় কাজে হাত দিলে নির্বাচন সংকটে পড়তে পারে: প্রিন্স

Last updated: 2025/05/13 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে বড় কাজে হাত দিলে ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সংকটে পড়তে পারে। ভালো নির্বাচনের জন্য যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার।
মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলটির সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, অধ্যাপিকা এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ফজলুর রহমান ছিলেন প্রতিনিধি দলে। অন্যদিকে, ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তী সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। সরকার রুটিন কাজের বাইরে, যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটাও কিন্তু সংকটে পড়তে পারে। আপনাদের মাধ্যমেও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফা সাক্ষাতে দলের অবস্থান তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, আমরা সরকারকেও বলেছি যে, আপনাদের যে প্রধান কাজ, ওইটার বাইরে গেলে পারা যাবে না। বরং সংকটে পড়তে পারেন। কারণ আমরা জানি এটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেটা করেই নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার। ওই সময় আমরা যতকুটু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। আমি প্রত্যাশা করব, আপনাদের মাধ্যমে সরকার এ কাজটিকে (নির্বাচন) প্রধান কাজ হিসেবে নেবেন।
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ঐকমত্য আমরা করতে চাই, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এমন কতগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে যদি আপনি পুরো ঐক্যমত্য তৈরি করতে চান তাহলে হয়ত এটা কঠিন হয়ে যাবে। সুতরাং যতটুকু ঐকমত্য করা সম্ভব সেটার মধ্যে দিয়েই আগান। প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে আমরা যদি নির্বাচনও করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মানে বলছি, সুষ্ঠু নির্বাচনে যা যা সংস্কার সেটাকে। তাহলে একধাপ অগ্রগতি হবে।
তিনি আরও বলেন, আমরা দেখলাম, সরকারের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার চুজ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো, যেন তাকে রিপ্লেস করে ৪৭ এর ধারাবাহিকতায় ২৪। এ ধরনের কতগুলো ঘটনা কিন্তু শুরুতে বিতর্ক তৈরি করেছে। আমরা আশা করব, এ বিতর্কগুলো বন্ধ করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
Next Article এনবিআরের দু’ভাগ নিয়ে কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই: অর্থ উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?