By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সরবরাহ বাড়ায় ডুমুরিয়ায় বাজারে শীতের সবজির দাম কমেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সরবরাহ বাড়ায় ডুমুরিয়ায় বাজারে শীতের সবজির দাম কমেছে
খুলনা

সরবরাহ বাড়ায় ডুমুরিয়ায় বাজারে শীতের সবজির দাম কমেছে

Last updated: 2025/12/22 at 3:30 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সোমবার ২২ডিসেম্বার খুলনার ডুমুরিয়ার পাইকারি বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সবজিতে কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমে আসায় বাজারে স্বস্তি ফিরলেও কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ডুমুরিয়া, খর্নিয়া, আঠারো মাইল, চুকনগর,পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, করলা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে অন্যান্য সবজি ৪০ টাকার মধ্যে মিলছে।
সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান সবজি বিক্রেতা তারেক।
ডুমুরিয়া বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, “সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকায় স্বস্তি পুরোপুরি আসেনি। বাজার যদি এভাবেই থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।
এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

চলতি সপ্তাহে নতুন করে কমেছে মসুর ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুন ও গাজর ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে, মুলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি। এছাড়া ব্রকলি ৪০ টাকা পিস ও লাউ ২০ টাকা পিস।
কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম কমে আসায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। অন্যদিকে, বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

জন্মভূমি ডেস্ক December 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশ রিপোর্ট আসার ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
Next Article বেনজীরের বাজেয়াপ্ত মালামাল গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় মধুমিতা পার্কে উচ্ছেদ অভিযান: আ’লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হলো

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনা

রূপসা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
খুলনা

কয়রায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?