By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

Last updated: 2023/06/16 at 5:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন‌ খুলনা চেম্বার অব কমা‌র্সের প‌রিচালক ম‌ফিদুল ইসলাম টুটুল, কা‌লের ক‌ণ্ঠের খুলনা ব‌্যু‌রো প্রধান গৌরঙ্গ নন্দী, এন‌টি‌ভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান মোল্লা, ‌বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব‌্যুরো প্রধান শামসুজ্জামান শা‌হিন, বাংলা‌ভিশ‌নের খুলনা ব্যুরো প্রধান আ‌তিয়ার পারভেজ, ডি‌বি‌সি নিউ‌জের খুলনা ব‌্যু‌রো আ‌মিরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, দৈনিক জনকণ্ঠের খুলনা ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাস, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম প্রতীক, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. না‌সির উদ্দিন, খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ আসাদুল্লাহ আল গালিব, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক প‌রিষ‌দের প্রতি‌নি‌ধি কবি নাজমুল তা‌রেক তুষার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, একুশে টিভির খুলনা ব্যুরো প্রধান মন্দ্রেনাথ সেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাপ্পি খান, এসএ টিভির খুলনা ব্যুরো রকিবুল ইসলাম মতি, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খ‌লিলুর রহমান সুমন ও কামরুল হোসেন মনি, সময় টেলিভিশনের নিয়ামুল হোসেন কচি, আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল, তানজিম আহমেদ ও আব্দুল হালিম, নিউজ২৪ এর ফটো সাংবাদিক মো. রফিক আলী, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, দ‌্যা বিজ‌নেস পোস্ট’র খুলনা বিভাগীয় প্রতি‌নি‌ধি ত‌রিকুল ইসলাম, প্রথম আলোর ফটো সাংবাদিক মো. সাদ্দাম হো‌সেন, ডেইলী স্টারের হাবিবুর রহমান, এটিএন নিউজের ফটো সাংবাদিক মনোজ দাস, ৭১ টেলিভিশন ফটো সাংবাদিক সোহেল,খুলনা গে‌জেট’র নিজস্ব প্রতি‌বেদক একরামুল হো‌সেন লিপু, কলেজ শিক্ষক জিএম সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) নেতা ই‌লিয়াস হো‌সেন লাবু, নাজমুল হোসেন, শামীম হোসেন, আবু মুছা, শাহ নেওয়াজ, এম এ সাদী, বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক প‌রিষ‌দের নেত্রী লুৎফুন্নাহার পলাশী, ফটো সাংবাদিক সাগর, দি ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের মঞ্জুরুল ইসলাম ও আক্তারুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে একের পর এর সংবাদ করাই কাল হলো বাংলানিউজটোয়েন্টিফোর.কমের গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। অচিরেই নাদিম হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াগাতীতে দু’গ্রুপের সংঘর্ষে দোকান ভাংচুর, ১৮ জন আহত!
Next Article কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শীর্ষক করণীয় সেমিনার অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?