By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন, ৭২ ঘন্টার আলটিমেটাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন, ৭২ ঘন্টার আলটিমেটাম
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন, ৭২ ঘন্টার আলটিমেটাম

Last updated: 2023/05/25 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ পোস্টের বিশ^বিদ্যালয় প্রতিবেদক জহুরুল ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার চেয়ে বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। এ সময় উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবি জানান তারা।

মানববন্ধনে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন বলেন, ইতিপূর্বে যবিপ্রবির সাংবাদিক সমিতির সদস্যদেরকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে পেশাগত দায়িত্ব¡ পালনকালে সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী হামলা চালায়। পরবর্তীতে চলতি বছরে সাংবাদিক দিশা প্রিয়া মিষ্টিকে ফেসবুক লাইভে এনে ছাত্রলীগ কর্মীরা হেনস্তা ও হুমকি-ধামকি প্রদান করে। চলতি বছরের ২০ মার্চ যবিপ্রবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমানকে ছাত্রলীগ সভাপতি সোহেল রানা নিজ কক্ষে ডেকে নিয়ে মানসিকভাবে ও শারীরিকভাবে লাঞ্চিত করে। সর্বশেষ গত ২২ যবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও দ্যা বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জহুরুল ইসলামকে ছাত্রলীগ কর্মী আসিফ আল মাহমুদ ও বেলাল হোসেনের দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হন। উক্ত সকল ঘটনার বিচার দাবি করছি। অবিলম্বে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে যদি তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন, জহুরুল ইসলাম, সজীবুর রহমান প্রমুখ। এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ওয়াশিম আকরাম, এটিএম মাহফুজ, নির্মল কুমার, রুহুল আমিন, শেখ সাদী, মোতালেব হোসেন, শিহাব উদ্দিন সরকার, মোস্তফা গালিব, জুবায়ের হাসানসহ অনেকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
Next Article গার্মেন্টসের আড়ালে জাল টাকার কারখানা, আটক ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 54 seconds ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 3 minutes ago
খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Online Desk 5 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 54 seconds ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?