By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবাদিক হত্যাকাণ্ডের রায় দ্রুত হোক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > সাংবাদিক হত্যাকাণ্ডের রায় দ্রুত হোক
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

সাংবাদিক হত্যাকাণ্ডের রায় দ্রুত হোক

Last updated: 2023/06/27 at 1:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

একুশে পদক প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়কার থিংক ট্যাংক হিসেবে পরিচিত দৈনিক জন্মভূমি ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার সম্পাদক হুমায়ূন কবীর বালু হত্যাকাণ্ডের ১৯ তম বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে নিজ অফিসের সামনে বোমা হামলায় তিনি নিহত হন।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সমর্থ না হওয়ায় সকল আসামি খালাশ পেলেও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় পাঁচ আসামিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন। আর মামলার রায়ের পূর্বেই নিষিদ্ধ ঘোষিত জনযুদ্ধের প্রধান আব্দুর রশিদ মালিথা ওরফে তপন ক্রসফায়ারে নিহত হয়।

মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ‘এজাহারে বর্ণিত ঘটনার সময় অর্থাৎ ২০০৪ সালে নিহত হুমায়ূন কবীর বালু জনপ্রিয় দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ছিলেন। ওই সময় খুলনাসহ সমগ্র দক্ষিণ অঞ্চল সম্পূর্ণ সন্ত্রাস কবলিত জনপদ ছিল। তিনি জন্মভূমি ও সান্ধ্য দৈনিক রাজপথের দাবী পত্রিকাসহ বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারে সন্ত্রাসের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদী হিসেবে সোচ্চার ছিলেন। সে কারণে তিনি তখনকার বিভিন্ন সন্ত্রাসী দল ও সংগঠনের টার্গেটে পরিণত হন। নির্ভিক সাংবাদিকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে নির্মমভাবে খুন হন। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি প্রাণ হারান। এজাহারকারী, তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে-দণ্ডিতরা তখন ওই সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অকুতোভয় কলম সৈনিক বালু হত্যাকাণ্ড- তৎকালে ঘটে যাওয়া কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক নেতা খুনের ধারাবাহিকতা’।

মুলত খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র  সাহা হত্যার প্রতিবাদ ও বিচার চাওয়ায় তিনি খুন হন। এ হত্যাকান্ড অত্যন্ত পরিকল্পিত। হুমায়ূন কবীর বালু হত্যাকাণ্ডের পর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার পাঁচ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হলেও নেপথ্যের কুশীলবরা পর্দার অন্তরালেই থেকে গেছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর আরিফ মাহমুদ লিটন সেসময় বলেন, পুলিশের দুর্বল তদন্ত রিপোর্টের কারণে এ পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেছেন। দক্ষিণাঞ্চলের সাংবাদিক হুমায়ূন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, যশোরের আর এম সাইফুল আলম মুকুল, শামছুর রহমান কেবল, রশিদ খোকন,  শেখ বেলাল উদ্দিনসহ দেশের বেশিরভাগ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নানা কারণে বিলম্বিত হয়েছে। আমরা আশাকরি জাতির বিবেকখ্যাত সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের রায় তরান্বিত হবে।

আজ ২৭ জুন হুমায়ুন কবির বালু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক জন্মভুমি ও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মণিরামপুরের মাছের আড়তের ম্যানেজার যশোরে খুন
Next Article সংসদে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?