By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাংবাদিক হত্যা: কুষ্টিয়ার সব দৈনিকের প্রকাশনা বন্ধ ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাংবাদিক হত্যা: কুষ্টিয়ার সব দৈনিকের প্রকাশনা বন্ধ ঘোষণা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সাংবাদিক হত্যা: কুষ্টিয়ার সব দৈনিকের প্রকাশনা বন্ধ ঘোষণা

Last updated: 2022/07/08 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (৮ জুলাই) দুপুরে হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে পুলিশ সুপার মো. খায়রুল আলমের প্রত্যাহারের দাবি করেন। একই সময়ে শনিবার থেকে স্থানীয় সব দৈনিকের প্রকাশনা বন্ধের ঘোষণা দেন তারা।
এদিকে বেলা ১১টায় শহরের পৌর কবরস্থানে জানাজা শেষে হাসিবুর রহমান রুবেলের দাফন সম্পন্ন হয়। এর আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
দাফন শেষে বেলা সাড়ে ১১টায় রুবেল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কবরস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। মিছিলটি কলেজ মোড় হয়ে মজমপুর ট্রাফিক কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে তারা কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন।
সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, রুবেল নিখোঁজ হওয়ার পর ওই দিন রাতেই কুষ্টিয়া মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু রুবেলকে জীবিত উদ্ধারে পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যে কারণে রুবেলকে হত্যাকাÐের শিকার হতে হয়েছে। রুবেলের হত্যাকাÐের পেছনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করেন তারা।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমাদের কোনো ঈদ নেই, কোনো আনন্দ নেই। অবিলম্বে রুবেলের হত্যাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের না ধরতে পারলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সোহেল রানা, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আলী ও শরীফ বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।
পরে অবরোধ চলাকালীন দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম সাংবাদিকদের শান্ত করার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, থানায় জিডি (সাধারণ ডায়েরি) হওয়ার পর থেকে ব্যাপক কাজ করেছে পুলিশ। এরমধ্যে রুবেল হত্যাকাÐের তদন্ত অনেক দূর এগিয়েছে। যে কোনো সময় হত্যাকাÐের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
এদিকে জেলার ছয় উপজেলায় সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাÐের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার থেকে কুষ্টিয়ার সব স্থানীয় দৈনিক অনির্দিষ্টকালের জন্য একযোগে প্রকাশনা বন্ধ রাখা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, মানববন্ধন বিক্ষোভ সমাবেশসহ ৮ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৩ জুলাই (রোববার) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সিঙ্গার মোড়ে হাসিবুর রহমান রুবেল পত্রিকা অফিসে কাজ করছিলেন। এ সময় মুঠোফোনে একটি কল আসলে তিনি কাউকে কিছু না বলেই তড়িঘড়ি করে বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার সবগুলো মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন রাতেই সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহবুব কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৯ লাখ টাকা দর ওঠা সেই রাসেল বসের এখন ক্রেতাই নেই!
Next Article ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহবান সেতুমন্ত্রীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
বাগেরহাট

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?