By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাইকেল চালিয়ে হজ পালনে বের হওয়া থাই নাগরিক মাগুরায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাইকেল চালিয়ে হজ পালনে বের হওয়া থাই নাগরিক মাগুরায়
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সাইকেল চালিয়ে হজ পালনে বের হওয়া থাই নাগরিক মাগুরায়

Last updated: 2023/01/23 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে থাই নাগরিক ইসা আব্দুল্লাহ সালাম মাগুরায় এসে পৌঁছেছেন। তিনি ঢাকা থেকে সাইকেল চালিয়ে শনিবার সন্ধ্যায় মাগুরায় পৌঁছান।  শহরের পারনুন্দুয়ালী বেপারি পাড়া মসজিদে গত শনিবার মাগরিবেব নামাজ আদায়ের সময় স্থানীয় বাসিন্দা হাবিবুল আলমের সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর সেখানে রাতে ঘুমিয়ে আজ সকালে যশোর বেনাপোলের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। হাবিবুল আলম বলেন, মাগরিবের নামাজের সময় এই বিদেশি নাগরিকের সঙ্গে পরিচয় হয় আমার। অল্প আলাচারিতায় জানতে পারি তিনি হজের উদ্দেশ্যে বেরিয়েছেন। যাবেন বাইসাইকেলে। তবে থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন উড়োজাহাজে উড়ে। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন সাইকেল চালিয়ে। এই থাই নাগরিকের এমন পরিকল্পনা শুনে বিস্মিত হন হাবিবুল আলম। ইসা আব্দুল্লাহ সম্পর্কে আরও কৌতূহলী হন তিনি। ফোন করেন থাইল্যান্ডে।

হাবিবুল আলম বলেন, ইসা আব্দুল্লাহর সম্পর্কে জানতে থ্যাইল্যান্ডে আমার বোন ও বোনের স্বামীকে ফোন করি। তারা এক থাই নাগরিকের সঙ্গে কথা বলিয়ে দেন। তারা আমাকে বলেন, উনি থ্যাইল্যান্ড থেকে এসেছেন। ৬৪ বছর বয়সে এসে তিনি যে এত বড় একটা ভ্রমণে বের হতে পারে কেউ সত্যিই অবিশ্বাস্য! তার এই যাত্রা সফল হোক। তিনি হজ পালন করে যেন সুস্থভাবে আবার স্বদেশে ফিরে যেতে পারেন সেই আশা করি। জানা গেছে, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। থাইল্যান্ডে চিয়াংরাই প্রদেশে বসবাস করেন। সেখানে সস্ত্রীক বসবাস করেন। এ দম্পতির কোনো সন্তান নেই। গত ১৬ তারিখ ঢাকা আসেন ইসা আব্দুল্লাহ। সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইরান, কাতার, বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা তার। ইসা আব্দুল্লাহ বলেন, ছয় দেশ পাড়ি দিয়ে সৌদি আরব পৌঁছাতে ৬ মাস সময় লাগবে আমার। হজ পালন শেষে ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরব। মোট ১২ মাস লাগবে এ যাত্রায়। আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলাম। ২৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রে চীনা নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ১০
Next Article মাগুরায় যুবলীগের আওয়ামী মিত্র অ্যাপস উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?