By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাইফুল হত্যা: এলো আদালত বর্জনসহ ৬ সিদ্ধান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাইফুল হত্যা: এলো আদালত বর্জনসহ ৬ সিদ্ধান্ত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সাইফুল হত্যা: এলো আদালত বর্জনসহ ৬ সিদ্ধান্ত

Last updated: 2024/11/27 at 4:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি

জন্মভূমি ডেস্ক : চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালত বর্জনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ ছাড়াও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরও পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকন-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল। এ ছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রামের সব আদালতে বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।
প্রসঙ্গত, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তান : পিটিআইয়ের ‘বিক্ষোভ প্রত্যাহার কেন’, প্রশ্ন দলের ভেতরে
Next Article আন্তর্জাতিক আদালতে জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?