By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাকিবকে ভুলে ক্রিকেটে মন দিতে চান নতুন কোচ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাকিবকে ভুলে ক্রিকেটে মন দিতে চান নতুন কোচ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাকিবকে ভুলে ক্রিকেটে মন দিতে চান নতুন কোচ

Last updated: 2024/10/19 at 3:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ঘোষণা দিলেও দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তা ইস্যুতে আটকে গেল তাঁর দেশে ফেরা। পরশু থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্ট।

দলের ভারসাম্যের জন্য সাকিব ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। নতুন কোচ ফিল সিমন্সের জন্য শুরুতে আরেকটা চ্যালেঞ্জও এটি। সাকিবের রিপ্লেস না থাকায়, আলাদা একজন বোলার-ব্যাটার নিয়ে ভাবতে হবে তাঁকে। সিমন্স অবশ্য সাকিবের দেশে ফিরতে না পারা কিংবা দলে তাঁর অনুপস্থিতি নিয়ে ভাবছেন না।

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর আজ মিরপুর শেরেবাংলায় নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাকিব-ইস্যু ভুলে ক্রিকেটে মনে দিতে চান তাঁরা। সিমন্স বললেন, ‘আগামী কয়েক দিনে আমাদের কাজের একটি বড় অংশ এটি নিশ্চিত করা, পরবর্তী সিরিজে সবকিছু ক্রিকেটের ওপর মনোযোগী হওয়া। ক্রিকেটের বাইরের জিনিসগুলোয় নয়।’

বাংলাদেশে এসে বেশি সময় পাননি সিমন্স। ঢাকায় পা রেখেই নেমে পড়েছেন প্রোটিয়া সিরিজের প্রস্তুতিতে। মাঠের বাইরের ইস্যু ভুলে ভালো প্রস্তুতি নেওয়ার কথা বললেন তিনি, ‘আমার হাতে একটা দিন আছে। আমি যা নিয়ন্ত্রণ করতে পারি, তা যেন নিয়ন্ত্রণ করি। আমরা সোমবারের (টেস্টের প্রথম দিন) জন্য কীভাবে প্রস্তুতি নিই, তা নিয়ন্ত্রণ করতে পারি।’

সিমন্সের আন্তর্জাতিক অঙ্গনে কোচিং ক্যারিয়ার শুরু ২০০৪ সালে। ২০ বছর আগে জিম্বাবুয়ের কোচ হয়েই শুরু। পরে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করেন। ২০১৬ সালে তাঁর অধীনেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), পিএসএল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ-বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে সিমন্সের।

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, শনিবার প্রস্তাব পেয়ে বুধবার যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার (১২ অক্টোবর) প্রস্তাব পেয়েছিলোম। তারপর বুধবার যোগ দিয়েছি। তরুণদের সঙ্গে কাজ করতে সব সময় পছন্দ করি। বাংলাদেশের এবার খুব ভালো সুযোগ আছে দক্ষিণ আফ্রিকাকে হারানোর। পরিসংখ্যানও তাই বলে। আমার ফিলোসফি আগের মতোই আছে, সেই কঠোর পরিশ্রম।’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টাঙ্গাইলের সাবেক এমপি ফজলুর রহমান আর নেই
Next Article প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে গণফোরাম, ডাক পায়নি জাপা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 49 seconds ago
জাতীয়

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

By Staff Reporter 3 minutes ago
জাতীয়

কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?