By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

Last updated: 2025/01/12 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান, তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।
আজকের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের।
লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও। পেস বিভাগে চার ও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান-দুবাইয়ের বিমানে উঠবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
Next Article টিউলিপের ক্ষমা চাওয়া উচিত, বললেন ড. ইউনূস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 7 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?