By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাগরদাঁড়িতে ১৯ শে জানুয়ারি থেকে মধুমেলা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > সাগরদাঁড়িতে ১৯ শে জানুয়ারি থেকে মধুমেলা শুরু
Uncategorized

সাগরদাঁড়িতে ১৯ শে জানুয়ারি থেকে মধুমেলা শুরু

Last updated: 2024/01/18 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আগামীকাল ১৯ শে জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী শুরু হচ্ছে মধুমেলা। এই মেলা উপলক্ষ্যে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কপোতক্ষ নদ পাড়ের দক্ষিণ পশ্চিমঅঞ্চলের লাখ লাখ মধু ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন,বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধু পল্লীসহ মেলা প্রাঙ্গনে ইতিমধ্যেই আসতে শুরু করেছে দর্শনার্থীরা। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভিতরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে ২৭ শে জানুয়ারি পর্যন্ত নয় দিনব্যাপী এই মধুমেলার আয়োজন করা হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ল বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসার ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে মধুমেলার উদ্বোধন করবেন।
সরেজমিন সাগরদাঁড়ি ঘুরে দেখা যায়, মহাকবির ২০০তম জন্মবার্ষিকী ঘিরে এবারের মধুমেলায় সকলের ভিতর এক ধরনের উৎসাহের আমেজ বিরাজ করছে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্যান্ডেল সহ শিশু বিনোদনের সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় দোকানদারদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পসরা সাজাচ্ছেন। এছাড়া, যশোর শহরসহ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে মধুবেলার ফেস্টুন টাঙ্গানো সহ প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য নয় দিনব্যাপী সাগরদাড়ির মধুমঞ্চে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনী ও মৃত্যুকুপ থাকছে। শিশুদের জন্য নাগরদোলা সহ ভিন্ন আয়োজন। এছাড়াও থাকছে কুটির শিল্প সহ গ্রামীন পসরা।
মধুমেলা শুরুর আগেই মেলা প্রাঙ্গণের প্রস্তুতি দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়ি আলোক চিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, মধুমেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে সাগরদাঁড়ি এলাকাসহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। অনেকেই মেয়ে জামাই, বন্ধুবান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধু প্রেমীদের সমাগম ঘটবে।
মধু পল্লীর কাস্টডিয়ান মোহাম্মদ হাসানুজ্জামান বলেন মধুমেলা উপলক্ষে মধু পল্লী সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধু পল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতি স্থল, কাচারী বাড়ি সহ কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যলয়ে দুঃসাহসিক চুরি
Next Article নড়াইলের মৌচাষীরা সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 10 hours ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?