By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় আলু বাম্পার ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় আলু বাম্পার ফলন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় আলু বাম্পার ফলন

Last updated: 2025/02/11 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরায় এবার আলু চাষে বাম্পার উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো উৎপাদন হয়েছে বলে কৃষকের দাবি। আর তাই আলুক্ষেত দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ উৎপাদন হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

চলতি বছর হেক্টরপ্রতি ২৮ থেকে ৩০ টন আলু উৎপাদন হয়েছে। এদিকে শুরু থেকে বাজারে আলুর দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে আলু চাষ করা হয়েছে সাত হাজার ৪৭০ হেক্টর পরিমাণ জমিতে। এরমধ্যে সদর উপজেলাতে ১৪৩০ হেক্টর, কলারোয়ায় ৮০০

হেক্টর, তালায় এক হাজার১ ৭১০ হেক্টর, দেবহাটায় ৭৮৫ হেক্টর, কালিগঞ্জে ১২৬৬হেক্টর, আশাশুনিতে ৭০০ হেক্টর এবং শ্যামনগরে ৮৮০ হেক্টর। এরমধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আলু চাষ হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়।
সদর উপজেলার বাদামতলা গ্রামের আলুচাষি আমিনুর রহমান জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। জমি চাষ, বীজ রোপণ, সেচ ও সার-কীটনাশক দিয়ে দুই বিঘা জমির আলু চাষে তার খরচ হয়েছে ৩৬ হাজার টাকা। ইতোমধ্যে তার ক্ষেতের আলু উত্তোলন করা হয়ে গেছে। এবার ২ বিঘা জমিতে তার সাড়ে ৮ টন আলু উৎপাদন হয়েছে। তিনি আরও জানান, উৎপাদিত আলু এ পর্যন্ত বিক্রি করেছেন ৭০ হাজার টাকা। এখনও যে পরিমাণ আলু মজুত রয়েছে তা বিক্রি করলে আরও অন্তত ৩০ থেকে ৩২ হাজার টাকা আসবে। বিগত ৮-১০ বছরের মধ্যে আলু চাষে চলতি মৌসুমে সবচেয়ে ভালো উৎপাদন হয়েছে বলেও জানান তিনি। শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের ধুনঘাট গ্রামের আলু চাষে তেজেন্দ্রনাথ মন্ডল জানান তিনি গত বছর দশ কাটা জমিতে কাঠি লাল চাষ করেছিলেন তা থেকে তার ১৫ হাজার টাকা লাভ হয়েছিল এ বছর তেজেন্দ্রনাথ তিন বিঘা জমিতে আলু চাষ করেছে তার মধ্যে দেড় বিঘা জমিতে কাঠি লাল আলো এক বিঘা জমিতে ডায়মন্ড আলো দশ কাটা জমিতে গ্রাম্য আলো সেটা কে বলা হয় গোল আলু চাষ করেছেন দেবেন্দ্রনাথের কথা এ বছর আলো বাম্পার ফলন হয়েছে এখান থেকে তিনি কমপক্ষে এক লক্ষ টাকা লাভ করবেন সব আলো এখনো তুলতে পারেনি
সাতক্ষীরা জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক রওশন আলী জানান, চলতি মৌসুমে বাজারে বিপুল পরিমাণ আলু উঠছে। মৌসুমের শুরু থেকেই আলুর ভালো দাম পেয়েছে কৃষকরা।
বাজারে নতুন আলু ওঠার শুরুতে ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও দিন দিন বাজার দর নি¤œমুখী হতে থাকে বলেও জানান তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা জেলাতে এবার আলুর বাম্পার উৎপাদন হয়েছে। হেক্টরপ্রতি ২৮ থেকে ৩০ টন পর্যন্ত উৎপাদন করেছে কৃষকরা। যা বিগত বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে জেলার কৃষকরা। এবার কৃষকরা ডায়মন্ড, কাঠিলাল ও স্থানীয় জাতের গোল আলু চাষ বেশি করেছেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন সাতক্ষীরায় এবার আলোর বাম্পার ফলনের কারণে বাজারে বর্তমান ১৮ থেকে ২০ টাকা কেজিতে অহরহ আলো বিক্রয় হচ্ছে আমরা চাই সারা বছর সাতক্ষীরায় আলু সহ যাবতীয় সবজি কিন্তু তাদের নাগালের ভেতর থাকো কারণ সাতক্ষীরা জেলা একটা হতদরিদ্র মানুষের জেলা সে কারণে এখানে সবজি সহ যাবতীয় নিত্যপূর্ণ ক্রেতাদের করায় ক্ষমতার মধ্যে থাকলে সাতক্ষীরার দরিদ্র মানুষের আয়ের সাথে ব্যয়ের তুলনা ঠিক থাকবে‌।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের হরিণ শিকার বন্ধে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
Next Article ডিএমপির বিতর্কিত কর্মকর্তা বিপ্লব ও মেহেদী বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?