By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের জরিমানা
সাতক্ষীরা

সাতক্ষীরায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Last updated: 2026/03/24 at 10:51 AM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জুড়ে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় পরিস্থিতি তদারকিতে নেমেছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেনের নেতৃত্বে এ একাধিক ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। অভিযানে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও মেসার্স হোসেন ফিলিং স্টেশনে ট্রাক ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন।

চাহিদার তুলনায় তেল কম থাকায় কর্তৃপক্ষ গ্রাহক প্রতি ৩০০ থেকে ৫০০ টাকার পেট্রোল সরবরাহ করছে। হোসেন ফিলিং স্টেশনে দুপুরের পর তেল সরবরাহ শুরু হলেও সরবরাহ নিয়ে অসন্তোষ দেখা গেছে গ্রাহকদের মধ্যে।পাম্প মালিকদের দাবি, বিশেষ করে অকটেনের সরবরাহে ঘাটতি রয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পাম্পগুলোর রিজার্ভ ট্যাংক, সরবরাহ চালান এবং বিক্রয় ও মজুদ রেজিস্ট্রার যাচাই করেন।

এ সময় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ ভাউচার প্রদর্শন করতে না পারায় এবং তথ্যে অসঙ্গতি থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ হোসেন বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুদ নিয়ে কারসাজি রোধে জেলা প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে।
পাম্প মালিকদের নিয়ম মেনে ব্যবসা করার পাশাপাশি সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

জন্মভূমি ডেস্ক March 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভাগ্য পরিবর্তনের নেশায় দুবলার চরের জেলেরা
Next Article শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 10 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?