By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ

Last updated: 2024/08/26 at 8:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসাপ্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার দুপুরে শহরের ইটাগাছাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসাপ্রার্থী। ভিসা না পাওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে,পরে এমন আশ^াসে পরিস্থিতি শান্ত হয়।
সাতক্ষীরার মুনজিৎপুরের রুস্তম আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮শ’ ৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে ২/৩ মাস পরে ভিসাও আসেনা,পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায়না। চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার ছিল বলে জানান তিনি।
একই এলাকার আমিনুর রহমান আলম জানান, তিন মাস আগে বই জমা দেওয়া ছিল। এখন বই ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এছাড়া ভিসা না দেওয়ার কারণও জানায় না তারা। শুধু তাই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সাথে যে রুড় আচরণ করে,তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সামান্য ত্রুটিতে বই ছুড়ে ফেলে দেয়।

আশাশুনির শাহাদাত হোসেন জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসাকেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে ১ হাজার ২শ’ টাকা খরচ হয়। ভারত কোটি কোটি আয় করছে, অথচ আমাদের ভিসা দিচ্ছেনা। এর জবাব তাদেরকে দিতে হবে।
আশাশুনির তারকনাথ দাস বলেন, চারমাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি, ভিসা চাই।
নামপ্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ভিসা দিতে বা না দিতে আমাদের হাত থাকেনা। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইটাগাছাস্থ ভারতীয় ভিসা সেন্টারে উদ্ভুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেওয়া হয়েছে। বাকী মানুষদের আশ^স্ত করা হয়েছে, উদ্ভুত পরিস্থিতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জানানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
Next Article বটিয়াঘাটায় ইউনিয়ন যুবদলের সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?