By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
সাতক্ষীরা

সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা

Last updated: 2025/12/25 at 3:05 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাতক্ষীরা জেলায় ১৪টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং প্রায় ২১ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ১ লাখ ৫৯ হাজার টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে সাতক্ষীরা জেলায় ১৪টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মোট ২০.৮৭২ কিলোমিটার দৈর্ঘ্যের ১০টি সংযোগ সড়ক নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, ‘ক্লাইমেট রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’-এর আওতায় এই প্রকল্পের নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ৫টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের নিকট থেকে ১৪০ কোটি ১ লাখ ৫৯ হাজার ৯৭ টাকায় পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটি একনেক থেকে অনুমোদিত হয় ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ১০তলা বিশিষ্ট ইনস্টিটিউট ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা। দ্য ইউনাইটেড কনস্ট্রাকশন কো. লিমিটেড এবং শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কাজ করবে।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বৈঠকে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের জন্য ১৭৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ২ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের তাহের ব্রাদার্স লিমিটেড এই কাজ করবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০২ ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩০ কোটি টাকা। ন্যাশনাল ডেভলপার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কাজ করবে।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরও এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৩ এর পূর্ত কাজের জন্য ১১১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৪৫৭ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার রিলায়েবল বিল্ডার্স লিমিটেড এই কাজ পেয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) (বিশেষ সংশোধন) প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-৪, লট-১ এর পূর্ত কাজের জন্য ১৩০ কোটি ৭০ হাজার ৭৬ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড এই কাজ পেয়েছে।
বিদ্যুৎ বিভাগের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে বৈঠকে, ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) (বিশেষ সংশোধন) প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-৪, লট-২ এর পূর্ত কাজের জন্য ১১৩ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৭৬৬ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড এই কাজ পেয়েছে।
বৈঠকে একই প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউ-৫, লট-১ এর পূর্ত কাজের জন্য ২২০ কোটি ৯০ লাখ ২২ হাজার ৭৮৬ টাকা এবং প্যাকেজ নম্বর-ডব্লিউ-৫, লট-২ এর পূর্ত কাজের জন্য ২০৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৪১১ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি প্যাকেজের কাজও ঢাকার আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড পেয়েছে।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জের প্রিন্স শীল পিন্টু মৃৎশিল্পে দেশে ছড়াচ্ছেন সুনাম
Next Article ৭ বছর পর সুন্দরবন টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ, ফিরছে আশার আলো
আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 11 hours ago
সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?