By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ২ কোটি টাকার আমের ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ২ কোটি টাকার আমের ক্ষতি
সাতক্ষীরা

সাতক্ষীরায় ২ কোটি টাকার আমের ক্ষতি

Last updated: 2026/03/27 at 2:09 PM
Correspondent 2 weeks ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাম্প্রতিক কালবৈশাখ ‌ঝড় তাণ্ডবে সাতক্ষীরায় আম চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি। কালবৈশাখী‌‌,ঘূর্ণিঝড় তাণ্ডবে সাতক্ষীরায় আম চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের আম ঝরে পড়েছে। অনেক গাছ উপড়ে গেছে। ঝরে পড়া এসব আমের কোনো ক্রেতা পাচ্ছেন না আমচাষি ও ব্যবসায়ীরা।
কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম জানান, আম, লিচুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করেই চলে তার সংসার। সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ‌তার ২-৩ লাখ টাকার আম ঝরে পড়েছে। সেই সঙ্গে লিচু ঝরে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকা। সাতক্ষীরা কলারোয়া উপজেলার আম চাষে আবুবক্কার সিদ্দিক তিনি জানান তার বাগানে ১৪০০ আমগাছ রয়েছে ঈদের দিন থেকে বয়ে যাওয়া‌‌,কালবৈশাখী ঝড়ে ৪০শতাংশ আম গাছ থেকে ঝরে পড়ে গেছে এই ক্ষতি ‌আর পুষিয়ে নেওয়া কোনভাবেই সম্ভব হবে না বলে তিনি জানান

স্থানীয় আরেক কৃষক জানান, ঈদের ‌ দিন ‌রাতের ঝড়ে গাছের আম সব ঝরে গেছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝরে পড়া আমের কোনো ক্রেতা নেই। এসব আম কী করব, বুঝতে পারছি না। আম বিক্রির টাকাতেই আমাদের সারা বছর সংসারের খরচ চলে।
তিনি বলেন, কয়েকদিন আগে লিচু গাছের জন্য এক ব্যবসায়ী ৪৫ হাজার টাকা দাম বলেছিলেন, কিন্তু বিক্রি করিনি। ভেবেছিলাম আরও বেশি দামে লিচু গাছটি বিক্রি করব। তবে ঝড়ে আম ও লিচু দুটোরই ক্ষতি হয়ে গেল। এমন চিত্র জেলার সব মৌসুমি ফল ব্যবসায়ী ও চাষির। সাতক্ষীরা আমচাসী মিজানুর রহমান জানান সাতক্ষীরা এবার ব্যাপক আমের ফলন লক্ষ্য করা গিয়েছিল কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড়ে ঝরে গেছে আম চাষীদের স্বপ্ন। গাছ তলার দিকে তাকালে চোখ দিয়ে পানি আসে কি পরিমান আম ধরে পড়েছে তাহলে বোঝেন
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম ‌জানান, গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরায় আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে যাহা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকার ক্ষতি ‌।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, সাতক্ষীরা জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৮ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৮০ হেক্টর, কালিগঞ্জে ৮২৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলায় সরকারি তালিকাভুক্ত ৫ হাজার ২৯৯টি আমবাগান ও ১৩ হাজার ১শ জন আম চাষি রয়েছেন। সবমিলিয়ে এ বছর ৪ হাজার ১১৮ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের ‌প্রভাবে অনেক আম পড়ে গেছে, এক্ষেত্রে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৩২২ টন আমের ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য দুই কোটি টাকা।
আম চাষিদের প্রণোদনা ও সহজ শর্তে ঋণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরাও চেষ্টা করছি, যাতে এ জেলার আমের সুখ্যাতি ধরে রাখতে পারি।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা ‌আক্তার এই প্রতিবেদককে বলেন ঈদের দিন থেকে বয়ে যাওয়া ‌গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার আম চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে এটা সঠিক। তিনি আরো বলেন কারণ আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে আমের গুটি ঝরে পড়ে গাছ তলায় ঝাঁপ হয়ে গেছে যার কারণে আম চাষিরা পড়েছে মারাত্মক বিপাকে। তারপরেও আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাকি যে আমগুলো আছে তার অত্যাধুনিক পরিচর্যা করে টিকিয়ে রাখার জন্য।

Correspondent March 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমরা সুন্দরবনকে কেন রক্ষা করব না?
Next Article আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই অবনতি হতে দেয়া হবে না- আলি আসগার লবি এমপি
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?