By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স.ম আলাউদ্দিন শীর্ষক মতবিনিময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স.ম আলাউদ্দিন শীর্ষক মতবিনিময়
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স.ম আলাউদ্দিন শীর্ষক মতবিনিময়

Last updated: 2023/06/18 at 10:42 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা/তালা প্রতিনিধি : দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স. ম আলাউদ্দিন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জেলা নাগরিক কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার।

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা এড. খগেন্দ্র নাথ ঘোষ, দুদুকের পিপি এড. আসাদুজ্জামান দিলু, আওয়ামী লীগ নেতা এড. আজাহারুল ইসলাম, জেলা বাসদের আহবায়ক নিত্যানন্দ সরকার, আওয়ামী লীগ নেতা কাজী আকতার হোসেন, ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেএসডি নেতা আব্দুর জব্বার, মানবাধিকার কর্মী এড. মুনির উদ্দীন, ভূমিহীন নেতা কওসার আলী, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি প্রকৌশলী আনোয়ার জাহিদ তপন, সাংবাদিক রবিউল ইসলাম, এড. বদিউজ্জামান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, এড. একে আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদক মুনসুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, মহিলা যুবলীগের নেত্রী আয়েশা খাতুন খুকুমনি, বায়জিদ হোসেন প্রমুখ।

সাতক্ষীরার উন্নয়ন ভাবনা এবং স.ম আলাউদ্দীন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ, এসএম শহীদুল ইসলাম, শেখ তানজির আহমেদ, মোঃ রবিউল ইসলাম, আহসানুর রহমান রাজীব, মোঃ আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার, শেখ আব্দুল আলিম, আব্দুর রহিম, জিএম আমিনুল হক, শামীম রেজা, আবু সাঈদ, জহুরুল কবির, সেলিম হোসেন, আলতাফ হোসেন বাবু, জেলা নদী বন পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মফিজুর রহমান, উন্নয়ন কর্মী শ্যামল বিশ্বাস, আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সৃষ্টিশীল চিন্তার উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ নেতা স. ম আলাউদ্দীন ছিলেন সাবেক সাবেক সংসদ সদস্য। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। অন্যায় অসত্যের কাছে তিনি কখনো মাথা নত করেননি। তিনি ছিলেন সুদুর প্রসারি চিন্তার মানুষ। সাহসী ও আপষহীন নেতা। আপষহীনতার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। সাতক্ষীরার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স. ম আলাউদ্দীনের ভাবনা ছিল খুবই প্রাসঙ্গিক। তার সেই ভাবনা বাস্তবায়িত হলে সাতক্ষীরা আরো বেশি উন্নত হতে পারতো।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের
Next Article ডাক্তারদের মানুষের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?