By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরার জেলখানার জেলারের বিরুদ্ধে অমানবিক আচরনের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার জেলখানার জেলারের বিরুদ্ধে অমানবিক আচরনের অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার জেলখানার জেলারের বিরুদ্ধে অমানবিক আচরনের অভিযোগ

Last updated: 2024/07/07 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরা জেলখানার জেলার হাসনা জাহান বিথী কর্তৃক কর্তব্যরত অসুস্থ কারারক্ষী হাসিবুর রহমানের সাথে অমানবিক আচরনের অভিযোগ উঠেছে। ওই কারাক্ষী ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে, এ সব অভিযোগ অস্বীকার করেছেন জেলার নিজেই।
কারারক্ষী হাসিবুর রহমান (যার কারারক্ষী নং-৪২৪৮০) কাঁদতে কাঁদতে তার উপর যে অমানবিক আচরন করা হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন, কর্তব্যরত অবস্থায় হার্টের সমস্যা নিয়ে তিনি গতকাল শনিবার (৬ জুলাই) কারা হাসপাতালে যান। এরপর সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেয়ার আগে তার পরিবারের সদস্যরা তাকে আনার জন্য গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন জেলার হাসনা জাহান বিথী। এমনকি সরকারী গাড়িটি পর্যন্ত দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়নি। বাধ্য হয়ে তারা তাকে ভ্যান যোগে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সদর হাসপাতাল থেকে ইজিবাইক যোগে তাকে মেডিকেলে পাঠানো হয়। অসহায় এই কারারক্ষীর বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া নিহাল শেখ তার বাবাকে বাঁচাতে স্ট্রেচারে ঠেলতে ঠেলতে নিয়ে যায় সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের কাছে। এ সময় তার অশ্রু দুনয়নে শুধু বাবাকে বাঁচানোর জন্য প্রানপন লড়াই করতে দেখা যায়। গাঁ দিয়ে ঘাম ঝরছে তবুও বাবাকে বাঁচাতে হবে। এটাই তার প্রানপন চেষ্টা। সে দুঃখ ভরাক্রান্তমনে সাংবাদিকদের বলে আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসার জন্য জেলখানার প্রধান কর্তকর্তা তাদের সরকারী গাড়িটা পর্যন্ত দেয়নি। এমনকি তাদের সাথে খুব খারাপ আচরন করেছেন তিনি। এসময় সে বলে, আমার বাবা আজ মারা গেলে কোথায় পেতাম আমার বাবাকে ?
একই কথা বলেন কারারক্ষী হাসিবুরের স্ত্রী বৃষ্টি আক্তার। তিনি বলেন, আমরা আমার স্বামীর অস্স্থুতার খবর শুনে কারাফটকে গেলে আমাদের সাথে খারাপ আচরন করে বের করে দেয়া হয়। এমনকি তার স্বামীর সারাদিনে কোন খোঁজ খবর পর্যন্ত নেননি জেলার।
কারারক্ষী হাসিবুরের ভাই সজিব শেখ বলেন, আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সেখানে যায়। সেখানে গিয়ে দেখি জেলার আমার ভাইকে অপদার্থ, কুলাঙ্গারসহ বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। তিনি বলছেন, তুই এতো দেনা দায় হয়েছিস কেন ? এমনকি বাবা মাকে নিয়েও খারাপ কথা বলেন। একপর্যায়ে সাসপেন্ড করানো ও চাকুরী খাওয়ার ভয় দেখান।
তবে, এসব অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী জানান, হাসিবুর তাদের মাধ্যমে হাসপাতালে গিয়েছেন। তবে, যারা বাসা নিয়ে থাকেন তারা নিজেরা ডাক্তার দেখান। অসুস্থ অবস্থায় তাকে সরকারী গাড়িযোগে হাসপাতালে কেন পাঠানো হয়নি প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, হাসিবুর আপনার কি হয় ? কে বলেছে আপনাকে ? অপনি কি উনার ব্যাক গ্রাউন্ড জানেন ? আমরা উনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি। আপনি যদি প্রমান চান তাহলে অফিসে আসেন। উনার স্ত্রী যখন অসুস্থ ছিল তখন উনার স্ত্রীকে আমি কিন্তু রক্ত দিয়েছিলাম। তাহলে আজকে কি হলো মানবিক দিক দিয়ে হলেও তাকে তো আজ উপকার করা উচিত ছিল, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আজকেও তাকে হেল্প করেছি। তবে, তার পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খারাপ ব্যবহার করেছি তারা আপনাকে বলছে ? আচ্ছা ঠিক আছে। আমি খারাপ ব্যবহার করছি আমি কি সেটা বলবো ? আমি কিভাবে বললে আপনি বুঝবেন আমি তার সাথে খারাপ ব্যবহার করছি। আজ পর্যন্ত আমি আমার কোন স্টাফের সাথে খারাপ ব্যবহার করছি তা তারা কেউ বলেনি। সুযোগ সুবিধা হাবিজাবি পেতো তা তো তিনি আপনাকে বলেনি। সে যখন আপনাকে বলেছে সেই জানে আমি তার সাথে কি রকম খারাপ ব্যবহার করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ১ কেজি স্বর্ণের বারসহ আটক ১
Next Article ফকিরহাটে ডহরমৌভোগ জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?